স্বর্ণখনি ঘিরে রেখে অপেক্ষা করছে পুলিশ, ভেতরে কয়েকশ শ্রমিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪

স্বর্ণখনি ঘিরে রেখে অপেক্ষা করছে পুলিশ, ভেতরে কয়েকশ শ্রমিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪ |
স্বর্ণখনিতে ঢুকে বিপাকে পড়েছেন কয়েকশ শ্রমিক। বাইরে অপেক্ষা করছে পুলিশ। জানা গেছে, অবৈধ এসব শ্রমিকের কাছে অস্ত্র থাকতে পারে, এমন শঙ্কায় পুলিশ ভেতরে ঢুকছে না। আর তাতেই সৃষ্টি হয়েছে অমানবিক পরিবেশ। খনির ভেতরে থাকা শ্রমিকদের খাবার প্রায় ফুরিয়ে এসেছে। বাধ্য হয়ে এখন ভিনেগার ও টুথপেস্ট খাচ্ছেন তারা। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের প্রায় ১৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে স্টিলফোনটেইনের খনিতে আটকা পড়েছেন ওই শ্রমিকরা। কিন্তু তাদের উদ্ধার করছে না পুলিশ। এমনকি তাদের কাছে খাবার ও পানি পর্যন্ত পৌঁছতে দিচ্ছে না নিরাপত্তা বাহিনী। উল্টো পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির একজন মন্ত্রী। আটকা পড়া শ্রমিকরাও খনি থেকে বের হতে চাইছেন না। এক মাস ধরে তারা খনির ভেতর

আছেন। শ্রমিকদের ভয়, বের হলেই তাদের গ্রেপ্তার করা হতে পারে। বিশেষ করে, খনির ভেতর থাকা অবৈধ শ্রমিকদের গ্রেপ্তার করে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। এমন অচলাবস্থা সৃষ্টির পর সরকারের কড়া সমালোচনা করছে দক্ষিণ আফ্রিকার মানুষজন। জনমত তৈরি হওয়ায় স্বেচ্ছাসেবীদের অল্পস্বল্প খাবার নিয়ে খনিতে ঢুকতে দেওয়া হচ্ছে। এরই মধ্যে পুরো বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। শনিবার প্রিটোরিয়ার একটি আদালত খনি শ্রমিকদের জন্য রাস্তা খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এমনকি কাউকে সেখানে ঢুকতে বাধা দেওয়া যাবে না বলেও জানিয়েছেন আদালত। তবে শনিবার বের হওয়া তিন শ্রমিকের মধ্যে একজনের ঠাঁই হয়েছে হাসপাতালে। অপর দুজন গ্রেপ্তার হয়েছেন। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘদিন ধরে খনির ভেতর আটকে থাকায়

শ্রমিকদের সঙ্গে থাকা খাবার ও পানি প্রায় ফুরিয়ে এসেছে। উপায়ন্তর না দেখে খনির ভেতর থাকা শ্রমিকরা বেঁচে থাকার জন্য ভিনেগার ও টুথপেস্ট খাচ্ছেন। এরই মধ্যে খনির ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবীরা। শ্রমিকদের জোরপূর্বক বের করতে অভিযান চালানো হবে কিনা- তা খতিয়ে দেখছে পুলিশ। খনি থেকে বের হওয়ার পর এখন পর্যন্ত এক হাজারের বেশি শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। খনিজসম্পদে ভরপুর দক্ষিণ আফ্রিকায় বিশ্বের মজুদ থাকা মোট সোনার প্রায় ৩০ শতাংশ রয়েছে। প্লাটিনাম রয়েছে ৮৮ শতাংশ। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অনেক খনি বন্ধ করে দিয়েছে সে দেশের সরকার। এতে চোরাকারবারি বেড়ে গেছে, ফলে দক্ষিণ আফ্রিকা কোটি কোটি টাকার লোকসান গুনছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিগগিরই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট আদালতে শিরীন শারমিন, কারাগারে আটক রাখার আবেদন ট্রাইব্যুনালের আইনেই বিচার সম্ভব, গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয় তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল