স্পেশাল ট্রেনে ১৬ যাত্রী! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুন, ২০২৫
     ১১:২৬ অপরাহ্ণ

স্পেশাল ট্রেনে ১৬ যাত্রী!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৫ | ১১:২৬ 104 ভিউ
পবিত্র ঈদুল আজহায় স্পেশাল ট্রেনে ছিল ষোল যাত্রী। ঈদুল আজহার আনন্দকে আরও বৃদ্ধি করতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এ ট্রেন চালু করে। ময়মনসিংহ থেকে শোলাকিয়া ঈদগাহে যাওয়া আসার জন্য ‘শোলাকিয়া স্পেশাল ট্রেন’ যাতায়াত করে। শনিবার সকাল ৬টা ৪৫মিনিটে শোলাকিয়া স্পেশাল ট্রেন গৌরীপুর রেলওয়ে জংশন থেকে শোলাকিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার দুপুর ১টা ৫০মিনিটের দিকে নিকট গৌরীপুর জংশনে ফিরে আসে এবং ২টা ১০মিনিটে গৌরীপুর থেকে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার বাপ্পি চন্দ্র দাস। ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে যখন যায় তখন যাত্রী ছিল মাত্র ১৬ জন। এরমধ্যে গৌরীপুর জংশন থেকে ঈদ আনন্দ উপভোগ করতে উঠেছে ৯ জন। আর

শোলাকিয়া থেকে ঈদের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন ৭ জন। যাত্রী সংখ্যা কম প্রসঙ্গে শোলাকিয়া ঈদগায়ের নিয়মিত মুসল্লি ময়মনসিংহের মো. আসাদুল ইসলাম জানান, ঈদুল আজহায় কুরবানির ব্যবস্থা থাকায় যাত্রী কম হয় এবং এ সময় ট্রেন চলে মাত্র একটি। তবে ঈদুল ফিতরে দুটি ট্রেন চললেও সেই সময় মুসল্লিদের প্রচণ্ড ভিড় থাকে। ট্রেনটি চালু করায় রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ। নির্ধারিত সময়ে পৌঁছে এবং নির্ধারিত সময়ে ফিরছে। অপর একটি সূত্র জানায়, গৌরীপুর থেকে ট্রেনটি শোলাকিয়া যাওয়ার পথে টিকেট বিক্রি হয়েছে মাত্র তিনটি। ট্রেনের আরেক যাত্রী মো. এমদাদুল হক বলেন, টিকেট ছাড়াও অনেকেই গেছে। সোহাগী, আঠারবাড়ি ও নান্দাইল অঞ্চল থেকে মুসুল্লির সংখ্যা বাড়ে। সে সময় প্রায় শতাধিক মুসল্লি ছিল। কেওয়াটখালির

সাইদুর রহমান বলেন, ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য এটা বাড়তি পাওনা। আমরা লাখো মানুষের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ। যা সত্যিকার অর্থেই গর্বের। সুষ্ঠুভাবে বাড়ি ফিরতে পেরে মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। ট্রেনের পরিচালক আব্দুল মজিদ জানান, ঈদ স্পেশাল ট্রেনটিতে ৫টি কোচ নিয়ে তিনি শোলাকিয়া যান। আমি অবসরে চলে গিয়েছিলাম। দুই বছরের চুক্তিতে আবার ফিরে আসছি চাকরি জীবনে। আট বছর আগে স্ত্রীকে হারিয়েছি। যাত্রীদের নিয়ে আসায় আনন্দ পাই- ভালো লাগে। এই নিয়ে তিনবার শোলাকিয়ায় ট্রেন নিয়ে গিয়েছি। তিনি আরও বলেন, কুরবানির ঈদে যাত্রী কম হয়। তবে রোজার ঈদের মুসল্লিদের উপচেপড়া ভিড় থাকে। তখন ট্রেনও বাড়ে, কোচ বাড়ে, যাত্রীও কয়েকগুণ বেড়ে যায়। ঈদের দিনেও যাত্রীদের সেবা দিয়ে

আনন্দ উপভোগ করেন ট্রেনের সহকারী চালক বাপন শীল। তিনি বলেন, প্রতিবার ঈদেই যাত্রীদের সেবা দেই। চাকরির পাশাপাশি সাধারণ মানুষের এ কাজে অংশ নিতে পেরে খুব ভালো লেগেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস