স্থায়ী সমাধানে ভুক্তভোগীদের পরামর্শ অনুযায়ী প্রকল্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪

স্থায়ী সমাধানে ভুক্তভোগীদের পরামর্শ অনুযায়ী প্রকল্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪ |
যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চল পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদষ্টো সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার যশোরের অভয়নগর উপজেলার আমডাঙ্গা খাল, সুন্দলী, বিল কপালিয়া ও ভবদহ স্লুইসগেট এলাকা পরিদর্শনকালে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন তিনি। পরে তিনি দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, যশোরের ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে বিগত সময়ের মতো পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন সংস্থার মতামতে নয়, এবার ভুক্তভোগীদের পরামর্শে নেওয়া প্রকল্প অনুযায়ী কাজ হবে। রিজওয়ানা হাসান বলেন, আমরা সেই পথে চলছি, যেটা জনগণ চায়, ভুক্তভোগীরা চায়। এখানে এসে বুঝেছি এখনকার জনগণের এখন সাহায্যের প্রয়োজন। বিভিন্ন সংস্থার যে ঋণ রয়েছে সেটা শিথিল করা হবে। নতুন প্রকল্প যাতে স্বচ্ছতার

সঙ্গে হয় সে কারণে ভুক্তভোগী ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে কমিটি করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এখানে অবৈধভাবে খাল দখল বা ঘের রয়েছে সেগুলো জেলা প্রশাসন দখলমুক্ত করবে। যারা ঘের করে মাছ চাষ করছে, তাদের নীতিমালা মেনেই মাছ চাষ করা হবে। এর আগে রোববার সকালে অভয়নগর উপজেলার আমডাঙা খাল পরিদর্শন করেন পানিসম্পদ উপদষ্টো সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা, যশোরে জেলা প্রশাসক আজহারুল ইসলাম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক