ধর্মঘটে বাতিল এয়ার কানাডার ৬’শর বেশি ফ্লাইট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫

ধর্মঘটে বাতিল এয়ার কানাডার ৬’শর বেশি ফ্লাইট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫ |
বেতন নিয়ে কেবিন ক্রুদের ধর্মঘটে অচলাবস্থায় কানাডার সবচেয়ে বড় এয়ারলাইন এয়ার কানাডা। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর শনিবার ভোরে কর্মবিরতি শুরু করে কেবিন ক্রুরা। এতে করে ১ লাখেরও বেশি যাত্রীর ভ্রমণ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এয়ার কানাডা আগেই জানিয়েছিল, ব্যস্ত গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে শুক্রবারের মধ্যেই তাদের ৬২৩টি ফ্লাইট বাতিল করতে হতে পারে। শুধু শুক্রবারেই প্রায় ১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। এ অবস্থায় যাত্রীরা সপ্তাহের শুরু থেকেই নতুন করে টিকিট বুক করার চেষ্টা করছিলেন, কারণ এয়ার কানাডা ধীরে ধীরে তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছিল। এই পরিস্থিতিতে ফ্লাইট অ্যাটেনডেন্টরা শনিবার কানাডার প্রধান বিমানবন্দরগুলোতে ধর্মঘট পালন করে। এক বিবৃতিতে এয়ার কানাডা জানায়, কেবিন ক্রুরা

ধর্মঘটে যাওয়ার পর এয়ার কানাডা ও এয়ার কানাডা রুজের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। ধর্মঘট চলাকালে প্রতিদিন প্রায় ১ লাখ ৩০ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে এয়ারলাইনটি। যাত্রীদের অন্য কোনো এয়ারলাইন্সের টিকিট নিশ্চিত না করে বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে এয়ার কানাডা জ্যাজ এবং পিএএল এয়ারলাইন্সের আঞ্চলিক ফ্লাইটগুলো চালু থাকবে বলে জানানো হয়েছে। এয়ার কানাডার ১০ হাজারেরও বেশি ফ্লাইট অ্যাটেনডেন্টের প্রতিনিধিত্বকারী কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই) সামাজিক যোগাযোগমাধ্যমে ৭২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দেয়। পোস্টে বলা হয়, ১৯৮৫ সালের পর এটি ফ্লাইট অ্যাটেনডেন্টদের প্রথম কর্মবিরতি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’