স্ত্রী না ফেরায় শ্বশুর বাড়িতেই গায়ে আগুন দিলেন স্বামী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫

স্ত্রী না ফেরায় শ্বশুর বাড়িতেই গায়ে আগুন দিলেন স্বামী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ |
বরিশারের গৌরনদীতে তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় সংসারে ফিরতে রাজি না হওয়ায় শ্বশুর বাড়িতেই গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সবুজ হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তি। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বার্থী গ্রামে সাবেক শ্বশুর মজিবর কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ সবুজ হাওলাদার পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মৃত আয়নাল হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১৩ বছর পূর্বে গৌরনদীর বার্থী গ্রামের মজিবর কাজীর মেয়ে মুন্নী খানমের সঙ্গে আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের মৃত আয়নাল হাওলাদারের ছেলে সবুজ হাওলাদারের সামাজিক ভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের সংসারে ২টি ছেলে সন্তানের জম্ম হয়। দাম্পত্য কলহের জেরধরে

স্বামী সবুজ গত ৬ বছর পূর্বে মুন্নীকে তালাক দেয়। এর ৫ মাস পর সাবেক স্বামী সবুজ বার্থী গ্রামের সাবেক শ্বশুর বাড়িতে এসে তালাকপ্রাপ্ত স্ত্রী মুন্নীকে বেধড়ক মারপিট করে ডান হাত ভেঙ্গে ফেলে। এ সময় প্রতিবেশীরা সবুজকে আটক করে গৌরনদী থানা পুলিশের কাছে সোপর্দ করেছিল। এ ঘটনায় নির্যাতিতা মুন্নী খানম বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করে। বর্তমানে ওই মামলাটি বরিশাল আাদালতে বিচারাধীন রয়েছে। সবুজ জামিনে বের হয়ে বাক প্রতিবন্ধী এক নারীকে ২য় বিয়ে করলে ওই সংসারে ২টি সন্তান জন্ম হয়। গত ২ বছর পূর্বে মুন্নী সৌদি প্রবাসে গিয়ে গত দেড়মাস পূর্বে দেশে ফিরে আসেন।

সাবেক স্বামী সবুজ হাওলাদার ও তার (সবুজের) মা শিরিয়া বেগম রোববার সকাল সোয়া ১০টার দিকে বার্থী গ্রামে সাবেক শ্বশুর মজিবর কাজীর বাড়িতে এসে তালাকপ্রাপ্ত স্ত্রী সৌদি প্রবাসী মুন্নীসহ ২ ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে। সাবেক স্বামীর সঙ্গে তালাকপ্রাপ্ত স্ত্রী যেতে রাজি না হলে সবুজ ক্ষিপ্ত হয়ে নিজের গাঁয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে।গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় সবুজকে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু