‘স্ত্রীকে সম্মান করুন, তাহলে বিনা হিসেবে বেহেশতে প্রবেশ করবেন’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

‘স্ত্রীকে সম্মান করুন, তাহলে বিনা হিসেবে বেহেশতে প্রবেশ করবেন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
ইসলাম নারীকে দিয়েছে যথাযোগ্য সম্মান। ইসলামের বরণ্যে মহামনীষী ও মহামানবরাও নারীর প্রতি সম্মান জানানোর ওপর জোর দিয়ে গেছেন। মহানবীর (সা.) এমন এক যুগে আবির্ভাব ঘটেছিল, যখন কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। মহানবী (সা.) নিজ কন্যা ফাতিমাকে নিজের চোখের আলো ও দেহের অংশ বলে উল্লেখ করেছিলেন। অথচ পশ্চিমা অনেক মহল ও তাদের নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো ইসলাম-বিদ্বেষের অংশ হিসেবে ইসলাম নারী জাতিকে ন্যায্য সম্মান ও অধিকার দেয়নি বলে মিথ্যাচার চালিয়ে আসছে। এর মোক্ষম জবাবের অংশ হিসেবে এখানে নারী সম্পর্কে মহানবীর (সা.) ও তাঁর আহলে বাইতের কয়েকটি বাণী বা হাদিস তুলে ধরা হলো- নারীদের প্রতি আল্লাহর দয়া মহানবী হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন, মহান আল্লাহ

পুরুষের তুলনায় নারীদের প্রতি বেশি দয়াদ্র। আর যে পুরুষ তার স্ত্রী বা নারীদের খুশি করবে, মহান আল্লাহ তাকে বিচার দিবস বা কিয়ামতের দিন খুশি করবেন। ইমাম জাফর আস সাদিক বলেছেন, যারা আমাদের (তথা মহানবীর (সা.) আহলে বাইতের) বেশি পছন্দ করে তারা যেন নিজ স্ত্রী বা নারীদের বেশি দয়া ও স্নেহ করে। মহানবী হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন, তোমরা একে অপরকে নারীর সঙ্গে ভালো আচরণের পরামর্শ বা উপদেশ দিবে। আমিরুল মু'মিনিন হযরত আলী (রা.) বলেছেন, নারী সুগন্ধি ফুল, তারা সেবিকা নয়। তোমরা তাদের সঙ্গে সব সময় আপোস করে চলবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে ও জীবনকে তোমাদের জন্য সুমিষ্ট করবে। মহানবী হযরত মুহাম্মাদ (সা.)

বলেছেন, মহান আল্লাহর কাছে স্ত্রীর পাশে তার স্বামীর বসা মসজিদে এতেকাফ করার চেয়েও বেশি প্রিয়। মহানবী হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন, তোমরা তোমাদের স্বভাবকে সুন্দর কর, প্রতিবেশীর সঙ্গে দয়ার্দ্র আচরণ কর ও নিজ স্ত্রী বা নারীদের সঙ্গে সম্মানজনক আচরণ কর তাহলে বিনা হিসেবে বেহেশতে যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল ইরাকে বিমান হামলায় শিয়া আধাসামরিক বাহিনীর কমান্ডারসহ নিহত ১৫ সাবিলা-মিথিলাকে নিয়ে মালয়েশিয়ায় শুটিংয়ে শাকিব বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ