স্ত্রীকে খুন করে তিন সন্তান নিয়ে উধাও, ১১ দিন পর স্বামী গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫
     ৮:৫৭ পূর্বাহ্ণ

স্ত্রীকে খুন করে তিন সন্তান নিয়ে উধাও, ১১ দিন পর স্বামী গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ | ৮:৫৭ 132 ভিউ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে স্ত্রীকে খুন করে তিন সন্তানকে নিয়ে উধাও হওয়ার ১১ দিন পর ঘাতক স্বামী রুবেল লস্করকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। রুবেল মাদারীপুর জেলার রাজৈর থানার মহিষমারি এলাকার ফজল লস্করের ছেলে। বুধবার মাদারীপুর জেলার সদর থানার ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয়রা জানান, গত ৬ এপ্রিল টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও এলাকার হানিফ মালের বসতবাড়িতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ৭ এপ্রিল নিহতের বাবা বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় মামলা দায়ের করে। র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২ এপ্রিল থেকে ঘাতক রুবেল লস্কর (৪৫) তার স্ত্রী ও তিন সন্তান নিয়ে উপজেলার বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও গ্রামের হানিফ মালের বাড়িতে বাসা

ভাড়া নিয়ে বসবাস শুরু করে। পারিবারিক বিষয় নিয়ে রুবেল লস্করের সাথে তার স্ত্রী মাহমুদা বেগমের (৩৮) সাথে ঝগড়া-বিবাদ হয়। ৬ এপ্রিল সকাল ১০ টার দিকে ঘাতক রুবেল তার স্ত্রী মাহমুদাকে খুন করে দুপুর সাড়ে ১২টার দিকে ভাড়া রুমের দরজার বাইরে ছিটকিনি দিয়ে সন্তানদের নিয়ে উধাও হয়ে যায়। পরে আশপাশের লোকজনদের সন্দেহ হলে বাড়ির মালিকসহ স্থানীয়রা রুমের ছিটকিনি খুলে ভিতরে খাটের উপর মাহমুদা বেগমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়। নিহতের বাবা কারী গাউছ ঘরামী বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় রুবেল লস্করকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম জানান, আসামীকে মাদারীপুরে গ্রেফতার

হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা আরও কমলো স্বর্ণের দাম আগুনের খেলা আর ঐতিহ্যের মায়া: হ্যপিং প্রাচীন শহরের এক রঙিন উপাখ্যান ৮ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস মধ্যপ্রাচ্য সংকট: আজও বাতিল হলো ২৪ ফ্লাইট যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র, উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট মিমু আর নেই চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে বড় সুখবর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু