সৌরবিদ্যুতে ভর্তুকি কমলেও লাভ হবে গ্রাহকের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৫
     ৬:৪১ অপরাহ্ণ

আরও খবর

শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ, পুরোনো পোশাকে ফিরছে পুলিশ!

সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ

সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি

১০০% বিদ্যুৎ সক্ষমতার দেশে জ্বালানি সংকট ও বিপুল বকেয়া: বিদ্যুৎমন্ত্রীর ভাষ্যে ইউনূস সরকারের অব্যবস্থাপনা-ব্যর্থতা

‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী

আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক

ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি

সৌরবিদ্যুতে ভর্তুকি কমলেও লাভ হবে গ্রাহকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৪১ 84 ভিউ
প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় উৎপাদন খরচ কমে এসেছে বলে জানিয়েছে বিদ্যুৎ খাতের বিভিন্ন সূত্র। এতে সরকারের ওপর ভর্তুকির চাপ হ্রাস পাওয়ার পাশাপাশি, গ্রাহকরাও লাভবান হবেন বলে মনে করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিগত অর্থবছরে সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি দিয়েছে প্রায় ৬২ হাজার কোটি টাকা। তবে নতুন প্রকল্পগুলোর জন্য আহ্বান করা দরপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, আগের তুলনায় কিলোওয়াট প্রতি সৌরবিদ্যুতের গড় ব্যয় ২১ শতাংশ কমে গেছে। আগে যেখানে এ খরচ ছিল ১০ ডলার ৪৭ সেন্ট, এখন তা নেমে এসেছে ৮ ডলার ২৭ সেন্টে। এ পরিবর্তনের পেছনে অন্যতম কারণ হিসেবে সংশ্লিষ্টরা দেখছেন, বিগত সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি

খাতে বিশেষ আইনের অধীনে এলওআই (লেটার অব ইনটেন্ট) ইস্যুর মাধ্যমে সৌর প্রকল্প বরাদ্দ দেওয়ার প্রবণতা। অনেক ক্ষেত্রে দরপত্র আহ্বান ছাড়াই প্রকল্প দেওয়া হয়। ফলে রাজনৈতিক বিবেচনায় অনুমোদিত প্রকল্পগুলোর খরচ তুলনামূলকভাবে বেশি ছিল বলে অভিযোগ রয়েছে। প্রতিযোগিতামূলক দরপত্রে প্রকল্প আহ্বান করায় ব্যয় কমেছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘সৌর বিদ্যুতের খরচ কমাতে আমরা নতুন করে দরপত্র ডেকেছি। প্রতিযোগিতা থাকায় দামও কমে এসেছে। এতে সরকার ও গ্রাহক উভয়ই উপকৃত হবে।’ বুয়েটের সাবেক অধ্যাপক এবং জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন বলেন, ‘আমরা সৌরবিদ্যুতে পিছিয়ে রয়েছি। এখন দেরি না করে অন্তর্বর্তী সরকারের মেয়াদেই প্রকল্পগুলো অ্যাওয়ার্ড দেওয়া উচিত,

না হলে এগুলো ঝুলে যেতে পারে।’ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের মার্চের মধ্যে চার ধাপে ৫৫টি সৌরবিদ্যুৎ কেন্দ্রের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে, যেগুলোর সম্মিলিত উৎপাদন ক্ষমতা ৫ হাজার ২৩৮ মেগাওয়াট। এর মধ্যে উত্তরবঙ্গ, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের দরপত্র এরই মধ্যে খোলা হয়েছে। দরপত্র বিশ্লেষণে দেখা যাচ্ছে, কিলোওয়াট প্রতি ব্যয় উত্তরবঙ্গে প্রস্তাব করা হয়েছে ৭ দশমিক ৮৯ সেন্ট, চট্টগ্রামে ৭ দশমিক ৯৫ সেন্ট, ময়মনসিংহে ৮ দশমিক ৮৮ সেন্ট এবং সিলেটে ৯ দশমিক ০৬ সেন্ট। অথচ পূর্ববর্তী সরকারের আমলে একই অঞ্চলে এ খরচ ছিল যথাক্রমে ১০ দশমিক ৪২, ১২ দশমিক ১০, ৯ দশমিক ৯৩

ও ৯ দশমিক ৮৮ সেন্ট। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই হার বিদ্যমান কয়লা ও গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোর তুলনায় তুলনামূলক কম। যেমন—ডিজেলচালিত বিদ্যুৎ উৎপাদনের খরচ বর্তমানে কিলোওয়াট প্রতি ১৪ থেকে ১৫ দশমিক ০৩ সেন্ট, এলএনজিতে ৮ দশমিক ৪৩ থেকে ৯ দশমিক ৩৬ সেন্ট এবং এলওআই ভিত্তিক পুরোনো সৌর প্রকল্পে গড় ব্যয় ১৩ দশমিক ২৯ সেন্ট। বিপরীতে নতুন প্রকল্পগুলোর গড় ব্যয় ৮ দশমিক ২৭ সেন্ট। বিপ্পার (বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম রাব্বানী বলেন, ‘দেশীয় কোম্পানির সক্ষমতা বেড়েছে, ইপিসি কাজগুলো নিজেরাই করছে। আন্তর্জাতিক বাজারে সৌর প্যানেল ও ব্যাটারির দাম কমেছে। তাছাড়া প্রতিযোগিতামূলক দরপত্রের প্রভাব তো আছেই।’ এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট মহলের পরামর্শ—রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে

টেকসই ও সাশ্রয়ী সৌরবিদ্যুৎ খাতে অগ্রাধিকার দেওয়া হোক। সময়মতো সিদ্ধান্ত নিলে দেশ উপকৃত হবে, বিলম্বে সেই সম্ভাবনা ঝুঁকির মুখে পড়তে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরসিংদীর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় জড়িত জামায়াত কর্মীকে বাঁচাতে মিমাংসা করেন বিএনপি নেতা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত: ইসরায়েলি কর্মকর্তা শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ, পুরোনো পোশাকে ফিরছে পুলিশ! সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি ইরানের আক্রমণে কাতারে মার্কিন রাডার ধ্বংস: মধ্যাপ্রাচ্যের আকাশ যুক্তরাষ্ট্রের জন্য “ব্লাইন্ডজোন” সাবেক লঙ্কান ফুটবলার পাকিরের মনে পীড়া দেয় আবাহনীর ট্রফি লুট আইনের শাসন প্রতিষ্ঠা, সকল হত্যার তদন্ত ও বিচারে জুলাই যোদ্ধাদের কেন এতো অনীহা? ১০০% বিদ্যুৎ সক্ষমতার দেশে জ্বালানি সংকট ও বিপুল বকেয়া: বিদ্যুৎমন্ত্রীর ভাষ্যে ইউনূস সরকারের অব্যবস্থাপনা-ব্যর্থতা চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী গণভোটের ফলাফল বনাম সাংবিধানিক সীমা আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত আসত ‘কিচেন কেবিনেট’ থেকে: বিস্ফোরক মন্তব্যে সাখাওয়াত হোসেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল: শেখ হাসিনার গভীর শোক