সৌম্যর হুঙ্কার- ওয়েস্ট ইন্ডিজকে আরামসে হারাতে পারব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪

সৌম্যর হুঙ্কার- ওয়েস্ট ইন্ডিজকে আরামসে হারাতে পারব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ |
ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। সিরিজ হেরেছে ৩-০ ব্যবধানে। এবার টি-টোয়েন্টি সিরিজে সেই হারের শোধ তোলার পালা বাংলাদেশের। আগামী ১৬ ডিসেম্বর সেই সিরিজে মাঠে নামার আগে স্বাগতিকদের হুঙ্কার দিয়েছেন ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা সৌম্য সরকার। সেন্ট ভিনসেন্টে প্রথম ম্যাচের আগে সৌম্য সরকার ক্যারিবিয়ানদের হারানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘পরশু থেকে আমাদের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কারা বড় দল, কারা ছোট দল সেটার থেকে বড় কথা হচ্ছে কারা ২০ ওভার, ৪০ ওভার ভালো খেলবে মাঠে। ওইটার জন্য অপেক্ষা করতে হবে।’ ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে বেশ শক্তিশালী হলেও সৌম্য জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, ‘আমরা যদি তিনটি দিকেই ব্যাটিং, বোলিং,

ফিল্ডিং ভালো করতে পারি, দল হিসেবে ভালো করতে পারি আমরা আশাকরি তাদেরকে আরামসে হারাতে পারব। ওরা টি-টোয়েন্টিতে ভালো দল, ওদের থেকে মনোযোগ দিতে হবে আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করলে ম্যাচ জিততে পারব।’ ওয়ানডেতে হোয়াইটওয়াশ হলেও সৌম্য সেখান থেকে নিতে চান ভালো কিছু। বলেন, ‘ওয়ানডেতে আমরা ভালো খেলে আসছিলাম কিন্তু লাস্ট দুই-একটা সিরিজ আমাদের ভালো যায়নি। তার মধ্যেও একটা ভালো জিনিস আছে আমরা ব্যাটাররা তিনশ রান করছি, এটাও একটা ভালো দিক।’ শেষ ওয়ানডেতে ৩২১ রান করেও হারতে হয়েছে বাংলাদেশকে। যার দায় বোলারদের। তবে টি-টোয়েন্টিতে বোলাররা ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী সৌম্য। বলেন, ‘আমাদের বোলাররা সবসময় ভালো করে আসতেছিল এই সিরিজে হয়ত তারা একটু

স্ট্রাগল করেছে। আমি আশা করি তারা সামনের টি-টোয়েন্টিতে কামব্যাক করবে। পাশাপাশি আমরা ব্যাটাররা যারা রান করছিলাম বা রান করছে সবাই যেহেতু আমরা ওয়ানডেতে ৩০০ রান করছি এটার ধারাবাহিকতা যদি তারা বজায় রাখতে পারে তাহলে বোলার ও ব্যাটার মিলে একটা ভালো সিরিজ হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান