সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্টের সাক্ষাৎ – ইউ এস বাংলা নিউজ




সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্টের সাক্ষাৎ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
প্রথম বিদেশ সফরে সৌদি আরবে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। রোববার রিয়াদে তারা সাক্ষাৎ করেন। খবর রয়টার্সের। টেলিভিশনে সরাসরি সম্প্রচারি ফুটেজে দেখা গেছে, রাজধানী রিয়াদে ক্রাউন প্রিন্সের সঙ্গে করমর্দন করছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এর আগে, সিরীয় প্রেসিডেন্টকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দরে স্বাগত জানান রিয়াদের ডেপুটি গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন আব্দুল আজিজ। শারা এক লিখিত বিবৃতিতে বলেছেন, তিনি ক্রাউন প্রিন্সের সঙ্গে মানবিক ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি ‘শক্তি, প্রযুক্তি, শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে বিস্তৃত ভবিষ্যত পরিকল্পনা’ নিয়ে আলোচনা করেছেন। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এক বিবৃতিতে বলেছে, দুই

নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। এর আগে, গত বৃহস্পতিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি দামেস্কে শারার সঙ্গে সাক্ষাৎ করেন। গত ৮ ডিসেম্বর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর আল-শারা ক্ষমতায় আসেন। গত সপ্তাহে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট নিযুক্ত হওয়ার পর বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপসাগরীয় অঞ্চলের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ করেন কাতারের আমির। গত সপ্তাহে দামেস্ক সফরকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছিলেন, সিরিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলতে সহায়তা করার জন্য ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয় সংলাপে নিযুক্ত রয়েছে সৌদি আরব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং