সৌদি আরবে বাংলাদেশি যুবক নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫

সৌদি আরবে বাংলাদেশি যুবক নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫ |
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার বুড়িচং উপজেলার মোহাম্মাদ ফারুক (৪৫) নামে এক যুবক নিহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মোহাম্মদ ইমন। জানা যায়, বুধবার সৌদি আরবের সময় রাত সাড়ে ৮টায় মক্কা নগরী থেকে ১২০ কিলোমিটার দূরে আল লাম লাম (মিকাত) নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ফারুকের মৃত্যু হয়। তিনি বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের আনন্দপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন বাড়ির মৃত শহীদ মিয়ার ছেলে। ইমন জানান, ৭ বছর আগে তার ভাই সৌদি আরবে যান। সর্বশেষ দেড় বছর পূর্বে দেশ থেকে ছুটি কাটিয়ে যান তিনি। ফারুক সৌদি আরবে গাড়ি চালাতেন। বুধবার রাত দেড়টায় সৌদি আরবে থাকা

তার ফুফাতো ভাই দুলাল ফোন করে জানান ইমন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মিকাত নামক স্থানে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফারুক নিহত হন। তিনি জানান, সাদা রংয়ের একটি প্রাইভেটকার চালিয়ে ফারুক বাসায় যাচ্ছিলেন পথমধ্যে এ দুর্ঘটনা ঘটে। সৌদি আরবে থাকা নিহত ফারুকের আত্মীয় শাহ আলম ও শাহপরান জানান, ফারুক ওই এলাকাতেই বসবাস করতেন। রাতের খাবারের জন্য গাড়ি নিয়ে বের হয়েছিল। বাসা থেকে ৩ কিলোমিটার দূরে একটি সড়কে গাড়ি ইউটার্ন নিয়ে রাস্তায় উঠার সময় দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত ফারুক ৪ ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন। তার স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে। নিহতের মরদেহ দেশে আনার জন্য

ও পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল