ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা
এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার
কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১
তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার
চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ!
সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরে ১০টি গ্রামে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১০টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি আজ রোববার ঈদুল ফিতর উদযাপন করছেন।
এদিন সকাল ৭.৩০ মিনিট রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এছাড়াও এসব গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি পৃথক পৃথকভাবে ঈদগাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন।
মাওলানা ইসহাক (রাঃ) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্রভূমি মক্কা ও মদিনার সঙ্গে মিল রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এসব গ্রামের মুসল্লিরা গত ৪৫ বছর যাবত
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।



