সোনারগাঁ থানার ওসি প্রত্যাহার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫

সোনারগাঁ থানার ওসি প্রত্যাহার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫ |
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারীকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার ঢাকা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) একেএম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) আসিফ ইমাম। চিঠিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল বারীকে প্রশাসনিক কারণে তাৎক্ষণিক বদলি করে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। এ আদেশ তাৎক্ষণিক কার্যকর হবে। উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের এআইজি মো. মেনহাজুল আলমের স্বাক্ষরিত চিঠিতে সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারীকে বদলির আদেশ দেওয়া হলেও ওই আদেশ নানা কৌশলে বাতিল করেন তিনি। ওই বছরের ৮ সেপ্টেম্বর

সোনারগাঁ থানার ওসি হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে নিজেকে বিএনপি সমর্থিত লোক হিসেবে দাবি করেন বারী। পুলিশের একাধিক সূত্র জানায়, থানায় দায়িত্ব পালনকালে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। প্রতিনিয়ত ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, লুটপাট, ভূমি দখল ও হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিলক্ষিত হয়। ওসির নেতৃত্বে থানা পুলিশ সবচেয়ে বেশি মাদক উদ্ধার ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করতে সক্ষম হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গিয়ে তার শেষ রক্ষা হয়নি। একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাকে বদলি করা হয়েছে বলে এলাকায় গুঞ্জন উঠলেও প্রশাসনিক কারণে তাকে বদলি করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। ওসি বারী বলেন, ভালো কাজ করার কারণে আমার বিরুদ্ধে

একটি চক্র বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিষয়টি পুলিশের একাধিক ঊধ্বর্তন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল