ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ
বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ
৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল
ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল
৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল
অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ
সেঞ্চুরিতে ২০ হাজার ঘরোয়া রান এনামুলের
ন্যাশনাল লিগ টি-২০তে ঢাকা বিভাগের বিপক্ষে সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয়। ১০১ রানের এই ইনিংস খেলার পথে ঘরোয়া ক্রিকেটে ২০ হাজার রানের কীর্তি গড়েছেন তিনি।
এনামুল প্রথম শ্রেণির ক্রিকেট অর্থাৎ চার দিনের ক্রিকেটে ১২৬ ম্যাচ খেলে ৮৮৯২ রান করেছেন। ২৪টি সেঞ্চুরি ও ৪৯টি ফিফটি তার নামের পাশে।
লিস্ট ‘এ’ ক্রিকেট অর্থাৎ ওয়ানডে ফরম্যাটের ঘরোয়া ক্রিকেটে তার রান ৭৪৪৭। তিনি ২১২ লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ওই রান করেছেন। ২০টি সেঞ্চুরি ও ৩৬টি ফিফটি তার ওই ফরম্যাটে। ঘরোয়া টি-২০তে তার রান ৩৭৫৫। তিন ফরম্যাট মিলিয়ে ২০ হাজার ৯৪ রান করেছেন তিনি।
সোস্যাল মাধ্যমে ২০ হাজার রান নিয়ে এনামুল লিখেছেন, ‘সব ফরম্যাট মিলিয়ে
২০ হাজার রান ছুঁয়েছি, যাত্রা চলমান রয়েছে। প্রতিটি রান আমার কঠোর পরিশ্রম ও ধৈর্য এবং আপনাদের সমর্থনের ফল। প্রতিটি সুযোগ, শিক্ষা ও কীর্তির জন্য কৃতজ্ঞ। যাতে আরও উপরে নিতে পারি সেই প্রার্থনায় রাখুন!’
২০ হাজার রান ছুঁয়েছি, যাত্রা চলমান রয়েছে। প্রতিটি রান আমার কঠোর পরিশ্রম ও ধৈর্য এবং আপনাদের সমর্থনের ফল। প্রতিটি সুযোগ, শিক্ষা ও কীর্তির জন্য কৃতজ্ঞ। যাতে আরও উপরে নিতে পারি সেই প্রার্থনায় রাখুন!’