সেই নাদিরা ইয়াসমিন ওএসডি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মে, ২০২৫

সেই নাদিরা ইয়াসমিন ওএসডি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ |
ধর্ম অবমাননার অভিযোগের জেরে নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে। হেফাজতে ইসলামের দাবির প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাকে ওএসডি করা হয়। এর আগে রোববার নাদিরা ইয়াসমিনকে অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় হেফাজতে ইসলামী নরসিংদী জেলা শাখা। একই সময়ে, দেশের ১৪৭ বিশিষ্ট নাগরিক নাদিরা ইয়াসমিনের নিরাপত্তা এবং তাকে হুমকি প্রদানকারীদের আইনের আওতায় আনার দাবিতে বিবৃতি দেন। হেফাজতে ইসলামীর অভিযোগ, নাদিরা ইয়াসমীন কোরআনের আইনবিরোধী কথা বলছেন। তিনি এখনো কীভাবে নরসিংদীতে আছে এটি আমাদের

ইমানের প্রশ্ন! তাদের এই বিক্ষোভ মিছিলে কলেজের কিছু শিক্ষার্থী সংহতি জানিয়ে অংশ নেন। অন্যদিকে, গত ২৪ মে (শুক্রবার) দেশের ১৪৭ জন বিশিষ্ট নাগরিক এক বিবৃতিতে নাদিরা ইয়াসমিনের পক্ষে অবস্থান নেন এবং বিবৃতি দেন। নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন নাদিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত