সেই গরু বিক্রেতাকে ওমরাহ করতে পাঠালেন অপু বিশ্বাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫

সেই গরু বিক্রেতাকে ওমরাহ করতে পাঠালেন অপু বিশ্বাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ |
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করতে এসে প্রতারণার শিকার হন নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা রইস উদ্দিন। পশুর হাটে জাল টাকার নোটের বান্ডেল হাতে অঝোরে কান্নার ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ব্যক্তিকে ওমরাহ পালনে সহায়তা করেছেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র ওমরাহর উদ্দেশে তিনি রওনা দেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে শামসুল হক ফাউন্ডেশন। উল্লেখ করা হয়, এই মানবিক উদ্যোগে সাড়া দিতে আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি আমাদের পরামর্শে রইস উদ্দিনের ওমরাহ পালনের সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করবেন বলে জানান। ফাউন্ডেশনের উদ্যোগে

ও অভিনেত্রী অপু বিশ্বাসের আর্থিক সহযোগিতায় ২৫ জুলাই ভোর ৬ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে পবিত্র ওমরাহর উদ্দেশ্যে রওনা দেন রইস উদ্দিন। উল্লেখ্য, এর আগে গত ঈদুল আজহার আগে নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের বৃদ্ধ রইস উদ্দিন উত্তরার দিয়াবাড়ী হাটে নিজের লালন-পালিত গরু বিক্রি করতে এসে নির্মম প্রতারণার শিকার হন। একজন ক্রেতা তাকে দেন এক লাখ ২৩ হাজার টাকা, যার মধ্যে এক লাখ ২১ হাজার টাকাই ছিল জাল নোট। প্রতারণার ভয়াবহতায় তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। এতে হতাশায় কেঁদে উঠেছিলেন তিনি, আর সেই বোবা কান্না নাড়া দিয়েছিল গোটা দেশকে। পরবর্তীতে বিভিন্ন সামাজিকমাধ্যম ও সংবাদমাধ্যমে তার দুর্দশার খবর ছড়িয়ে পড়লে নানা দিক থেকে

আসে সহায়তার হাত। এ সময় মানবিক উদ্যোগের অংশ হিসেবে অপু বিশ্বাস রইস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে ওমরাহ পালনে সহায়তা করার ঘোষণা দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান