সেই আমিরাতের কাছে এবার সিরিজ হার বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৫

সেই আমিরাতের কাছে এবার সিরিজ হার বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ |
শঙ্কাটাই সত্যি হলো। শেষ পর্যন্ত সিরিজটাও হেরে বসল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে সফরকারীরা। শারজায় তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেট ও ৫ বল হাতে রেখে জিতে সিরিজ নিজেদের করে নেয় আমিরাত। প্রথম ম্যাচ হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা দুই ম্যাচ জিতল, সঙ্গে পকেটে পুরল সিরিজটাও। আজকের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা স্পষ্ট ছিল শুরু থেকেই। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮৪ রানে ৮ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে সফরকারীরা। তবে ইনিংসের শেষদিকে হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও জাকের আলীর দৃঢ়তায় বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রানের লড়াকু সংগ্রহ গড়ে তোলে। শেষ ওভারে আসে

নাটকীয় ২৬ রান। হাসান মাহমুদ ১৫ বলে ২৬ ও শরীফুল ৭ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। মূল ভিতটা অবশ্য গড়ে দিয়েছিলেন ওপেনার তানজিদ হাসান। মাত্র ১৮ বলে ৪০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তবে ব্যাটারদের সেই লড়াকু সংগ্রহও যথেষ্ট হয়নি। আমিরাতের ব্যাটাররা শুরু থেকেই জয়ের প্রতি মনোযোগী ছিল। পাওয়ার প্লেতেই ৫০ রান তোলে তারা, ৬ ওভারে হারায় একমাত্র উইকেট – অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমের। এরপর নিয়মিত উইকেট হারালেও রানরেটের চাপ কখনোই ছিল না। রাহুল চোপড়া, আলিশান শারাফু ও আসিফ খানের কার্যকর ইনিংসে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। বাংলাদেশের বোলারদের মধ্যে তানজিম সাকিব ও রিশাদ হোসেন একটি করে উইকেট নিলেও তারা প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেননি। শরীফুল,

হাসান ও মেহেদীদের বলেও আসেনি তেমন কোনো সাফল্য। এই হারের ফলে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো কোনো সহযোগী সদস্য দেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ হারল। এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষেও সিরিজ হেরেছিল টাইগাররা। অন্যদিকে, আয়ারল্যান্ডের পর আমিরাত দ্বিতীয়বার কোনো টেস্ট খেলুড়ে দেশকে সিরিজ হারানোর কৃতিত্ব অর্জন করল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু