বন্ধুর হাতেই খুন হয় রেদোয়ান: র‌্যাব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৫

বন্ধুর হাতেই খুন হয় রেদোয়ান: র‌্যাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৫ |
ফরিদপুরের ভাঙ্গায় বাকবিতণ্ডার জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুনের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে তুজারপুরের চতলার বিল থেকে নিহতের অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত ১৩ আগস্ট একই ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামে অভিযুক্ত জহিরুল ইসলামের বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় ব্যবহৃত ছুরিসহ বেশ কয়েকটি দেশিও অস্ত্র, মোটরসাইকেল ও মানিব্যাগ উদ্ধার করে র‌্যাব। সোমবার সকালে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৩ আগস্ট সদরপুর থেকে রেদোয়ান মোটরসাইকেল যোগে তার বন্ধুর বাড়ি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্ৰামে জহিরুল ইসলামের বাড়িতে আসেন। তার ঘরেই দুই বন্ধুর বাকবিতণ্ডার

একপর্যায়ে জহিরুল ইসলাম একটি ছুরি দিয়ে রেদোয়ান শেখের গলায় আঘাত করেন। এতে রেদোয়ান শেখ অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান। পরে মরদেহটি বাড়ির পাশে পুকুরের মধ্যে ফেলে দেয় জহিরুল। এরপর স্বাভাবিক জীবনযাপন করতে থাকেন তিনি। তবে ঘনঘন পুকুরের দিকে নজর রাখেন। ঘটনার দুইদিন পর মরদেহ ভেসে উঠলে তিনি মরদেহের পেট কেটে বালির বস্তা বেঁধে পার্শ্ববর্তী চতলার বিলের মধ্যে ফেলে আসেন। এর দুইদিন পর রোববার সকালে মরদেহটি পুনরায় ভেসে উঠলে ও পচা দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসীর নজরে পড়ে। মরদেহের সংবাদ ভাঙ্গা থানা পুলিশকে জানালে পুলিশ গতকাল রোববার দুপুরে মরদেহটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করে। র‌্যাব জানায়, দুই বন্ধুর মধ্যে গত প্রায় দুই বছর ধরে সমকামিতার

সম্পর্ক ছিল। জহিরুল এ সম্পর্ক থেকে বের হতে চাইলে তাকে বাধ্য করে রেদোয়ান। এ নিয়ে বাকবিতণ্ডার জেরেই তাকে ছুরিকাঘাত করে সে। এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, গত চারদিন আগে সদরপুর উপজেলার সদর ইউনিয়নের ২২ রশি গ্রামের সৌদি আরব প্রবাসী শেখ আবু বক্কর সোহেলের ছেলে শেখ রেদোয়ান নিখোঁজ হয়। রেদোয়ান শেখ গাজীপুরে একটি বেসরকারি কলেজের বিএসসি শিক্ষার্থী বলে জানা গেছে। পিবিআইয়ের সহায়তায় রেদোয়ান শেখের মরদেহ শনাক্ত করা হয়। এ ঘটনায় নিহত রেদোয়ানের মা রাবেয়া বেগম বাদী হয় রোববার রাতেই ভাঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সন্তানের মৃত্যুর

খবরে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন শেখ আবু বক্কর। ওসি আরও বলেন, গ্রেপ্তার আসামিকে র‌্যাব–১০ থানায় হস্তান্তর করেছে। তাকে মঙ্গলবার আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম