ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে
ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা
ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান
ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প
মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং
যেভাবে নিজের মিথ্যায় ফেঁসে যাচ্ছেন ট্রাম্প
সুইডেনে স্কুলে বন্দুক হামলায় নিহত ১০
সুইডেনের মধ্যাঞ্চলে প্রাপ্তবয়স্কদের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। মৃতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে অরেব্রো শহরে এ হামলার ঘটনা ঘটে। সুইডিশ পুলিশের বরাত দিয়ে সিএনএন এ খবর জানিয়েছে।
রিসবার্গস্কা স্কুলে এ হামলার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। আহতদের মধ্যে ছয়জনকে স্থানীয় ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে পাঁচজনই গুলিবিদ্ধ হয়েছেন।
ঘটনার প্রতিক্রিয়ায় সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেন, ‘এটা আমাদের দেশের ইতিহাসে অত্যন্ত কষ্টের দিন।’ প্রাথমিকভাবে এ হামলার পেছনে কোনো ধরনের সন্ত্রাসবাদী উদ্দেশ্য পায়নি পুলিশ।



