সীমান্তে জরুরি অবস্থা জারি করবেন ডোনাল্ড ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




সীমান্তে জরুরি অবস্থা জারি করবেন ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫ |
আজ দ্বিতীয় বারের মত মার্কিন রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করে প্রথম দিনেই সীমান্ত নিরাপত্তা, জ্বালানি, আমেরিকান পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় হ্রাস এবং ফেডারেল সরকারের কার্যপদ্ধতির ওপর ফোকাস করে প্রায় ২০০টিরও বেশি নির্বহী আদেশে স্বাক্ষর করবেন ডোনাল্ড ট্রাম্প। অবশ্য মার্কিন নির্বাচনে জেতার পর থেকেই তিনি এবং তাঁর মনোনীত সদস্যদের দল কাজে লেগে পড়েছিলেন। এই আবহে ট্রাম্পের দলের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা ফক্স নিউজকে জানিয়েছেন, প্রথম দিনই ট্রাম্প বেশ কিছু 'অমনিবাস' নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। সেই কর্মকর্তাদের কথায়, 'প্রেসিডেন্ট ঐতিহাসিক ধারাবাহিক নির্বাহী আদেশ ও পদক্ষেপ জারি করছেন যা আমেরিকান সরকারকে মৌলিকভাবে সংস্কার করবে। এই সব নির্দেশের মধ্যে আমেরিকান সার্বভৌমত্বের বিষয়টিও রয়েছে।' খবর অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব

নিয়েই জাতীয় সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করতে চলেছেন ট্রাম্প। এছাড়া আমেরিকার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত সুরক্ষিত করতে মার্কিন সামরিক বাহিনী ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে নির্দেশ দেবেন তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রে যে সকল অপরাধ চক্র সক্রিয় আছে, তা ধ্বংস করার বিষয়টিকে জাতীয় অগ্রাধিকার দেবেন ট্রাম্প। ফক্স নিউজ ডিজিটালের খবরে বলা হয়েছে, ট্রাম্প সব অবৈধ বহিরাগত অভিবাসীদের জন্য সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা দেবেন। এছাড়া তিনি এফবিআই, আইসিই, সিইএ এবং অন্যান্য এজেন্সির কর্মকর্তাদের নিয়ে অপরাধী কার্টেলদের নির্মূল করার জন্য টাস্কফোর্স গঠন করবেন। ট্রাম্প এই কার্টেলগুলিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করবেন। হোমল্যান্ড সিকিউরিটি মিশনকে শক্তিশালী করার জন্য নতুন পদক্ষেপের ঘোষণা করবেন ট্রাম্প। প্রতিবেদনে আরও বলা হয়,

ট্রাম্প 'স্টে ইন মেক্সিকো' এবং 'ক্যাচ অ্যান্ড রিলিজ' নীতি পুনর্বহাল করবেন। সীমান্তে দেয়াল নির্মাণ অব্যাহত রাখতে সামরিক বাহিনীকে নির্দেশ দেবেন এবং অবৈধ অভিবাসীদের প্রবেশ স্থগিত করতে সামরিক বাহিনীকে জরুরি ক্ষমতা দেবেন। সুত্র: দ্য হিন্দুস্তান টাইমস/ফক্স নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত এনবিআর চেয়ারম্যানের ৩১ মার্চ : আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে শিলাবৃষ্টির আভাস আবহাওয়া অফিসের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা মালয়েশিয়া থেকে এলো ৩০ হাজার টন ডিজেল দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ