সিলেটে রেস্টুরেন্টে বসে আড্ডা নবীগঞ্জের ইউপি চেয়ারম্যানের, অতঃপর… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মে, ২০২৫

সিলেটে রেস্টুরেন্টে বসে আড্ডা নবীগঞ্জের ইউপি চেয়ারম্যানের, অতঃপর…

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৫ |
নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানাকে (৪৫) সিলেট নগরীতে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৯টার দিকে সিলেট নগরীর ব্যস্ততম রিকাবীবাজার এলাকার ফাতেমা রেস্টুরেন্টে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিলেন নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও করগাঁও ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু এবং বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন। এ সময় উপস্থিত ছাত্র-জনতার মধ্যে নবীগঞ্জের সাবেক ২-৩ জন ছাত্রনেতা নির্মলেন্দু দাশ রানাকে চিনে ফেলেন। তারা তাকে পাকড়াও করে আটক করার চেষ্টা করলে

উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মোস্তাক আহমেদ মিলু ও আবুল হোসেন জীবন প্রাণপণ চেষ্টা করেও রানাকে ছাত্রদের হাত থেকে রক্ষা করতে ব্যর্থ হন। একপর্যায়ে ছাত্র-জনতা তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর ও গণপিটুনি দেন। খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের লামাবাজার ফাঁড়ির এসআই আলী হোসেনের নেতৃত্বে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্মলেন্দু দাশ রানাকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়। উল্লেখ্য, ২০১৪ সালে দেশে রাজনৈতিক অস্থিরতার সময় জামায়াতে ইসলামীর একটি মিছিলে হামলার অভিযোগে নির্মলেন্দু দাশ রানাকে প্রধান আসামি করে আওয়ামী লীগের আরও ২৬ নেতার বিরুদ্ধে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন দলটির সদর ইউনিয়ন সভাপতি শাহ মো. আলাউদ্দিন। মামলার পর থেকেই আত্মগোপনে

চলে যান রানা। এছাড়া সম্প্রতি ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার অভিযোগে নির্মলেন্দু দাশ রানার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন এ বিষয়ে সাংবাদিকদের জানান, করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাকে আটকের খবর পেয়েছি। বিস্তারিত তথ্য জানার জন্য খোঁজখবর নিচ্ছি। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে জনমনে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। এছাড়াও গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নেতা আবুল হোসেন জীবনকে নিয়ে চলছে মুখরোচক আলোচনা। কেউ বলছেন সম্প্রতি সরকার কর্তৃক নিষিদ্ধ করা সংগঠন আওয়ামী লীগ নেতাদের নিয়ে কিসের গোপন বৈঠক ছিল তা খতিয়ে দেখা প্রয়োজন। আবার কেউ বলছেন

আবুল হোসেন জীবনই কৌশলে রানা দাশকে ধরিয়ে দেন। ফলে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হইচই শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত