সিলেটে আদালতে তোলার সময় আওয়ামী লীগ নেতাকে মারধর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪

সিলেটে আদালতে তোলার সময় আওয়ামী লীগ নেতাকে মারধর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ |
সিলেটে আদালতে তোলার সময় মারধরের শিকার হয়েছেন পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরু। তিনি বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল হত্যা মামলার প্রধান আসামি। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার আমির হোসেন নুরুকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় সিলেটের আদালত প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। এসময় পুলিশি পাহারা থাকা সত্ত্বেও তা উপেক্ষা করে বিক্ষুব্ধ জনগণ নুরুকে লাথি ও কিল-ঘুষি মারেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে পুলিশ নুরুকে আদালত প্রাঙ্গণে নিয়ে এলে তাঁর ওপর হামলা হয়। আদালত চত্বর ও বারান্দায় তাঁকে কয়েকজন কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। হামলায় তাঁর নাক দিয়ে রক্ত বের হতে থাকে। এর আগে গত

বুধবার সন্ধ্যায় নগরীর মীরের ময়দান থেকে র‍্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে আমির হুসেন নুরুকে গ্রেপ্তার করে। পরে রাত সাড়ে ৮টায় বালাগঞ্জ থানা পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়। জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের অন্তর্ভুক্ত বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে জাল ভোট প্রদানে বাঁধা প্রদান করায় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলকে গুলি করে হত্যা করা হয়। পরবর্তীতে নিহত সায়েম আহমদ সুহেলের চাচাতো ভাই পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে আদালতে মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে?