সিরিয়ার বিদ্রোহীরা কী বিশ্বাসযোগ্য? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪

সিরিয়ার বিদ্রোহীরা কী বিশ্বাসযোগ্য?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ |
বাশার আল-আসাদের পতনের পর গত সপ্তাহে রাজধানী দামেস্কে যান সিরিয়ার বিদ্রোহী নেতা আবু মুহাম্মদ আল জুলানি। তাঁর নিয়ন্ত্রিত বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) আসাদ পরিবারের পাঁচ দশকের অবসান ঘটায়। দামেস্কে গিয়ে তিনি এক তরুণীর সঙ্গে ছবি তোলেন। যেটি নিয়ে তৈরি হয়েছে সমালোচনা। প্রশ্ন তৈরি হয়েছে, বিদ্রোহীরা ইসলামের কঠোর পন্থা থেকে সরে যাওয়ার যে দাবি করছে, সেটি বিশ্বাস করা যায় কিনা। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, জুলানির কাছে এক তরুণী ছবি তোলার আবদার করছেন। তখন হাতের ইশারায় তরুণীকে মাথার চুল ঢেকে নিতে বলেন। এর পর তিনি ছবি তোলেন। পশ্চিমা ও মুক্তমনারা বলছেন, জুলানির এই কর্মকাণ্ড ইঙ্গিত দিচ্ছে, তিনি পূর্ণ ক্ষমতা কায়েমের

পর সিরিয়ায় সব নারীর মাথা ঢাকা বাধ্যতামূলক করতে পারেন। যদিও তিনি এখন বলছেন, কঠোর পন্থা অবলম্বন করবেন না। কিন্তু তাঁর মত বদলে যেতে পারে। অন্যদিকে, তরুণীর সঙ্গে ছবি তোলায় নিজ সমর্থক ও ধর্মীয় নেতাদের সমালোচনার মুখে পড়েছেন জুলানি। তারা বলছেন, ওই তরুণীর সঙ্গে তাঁর ছবি তোলার কোনো প্রয়োজনীয়তা ছিল না। কারণ, সে মাথায় কাপড় দেয়নি। সঙ্গে মুখে মেকআপ করা ছিল। তবে এসব আলোচনা-সমালোচনা উড়িয়ে দিয়েছেন সুন্নি ইসলামপন্থি এই বিদ্রোহী নেতা। তিনি বলেছেন, ‘আমি তাকে চুল ঢাকতে বাধ্য করিনি। কিন্তু এটি আমার ব্যক্তিগত স্বাধীনতা। আমি এমনভাবে আমার ছবি তুলতে চাইব, যেটির সঙ্গে আমাকে মানায়।’ অন্যদিকে, লিয়া খাইরুল্লাহ নামের ওই তরুণী বলেছেন, ‘তিনি খুবই

ভদ্র এবং পিতৃসুলভ ভঙ্গিতে আমাকে চুল ঢাকতে বলেছেন। ছবিতে নিজেকে নিজের ইচ্ছামতো উপস্থাপনের অধিকার এই নেতার আছে।’ সিরিয়ার বেশির ভাগ বাসিন্দা সুন্নি মুসলিম। শিয়া মুসলিম ছাড়াও খ্রিষ্টান, আলাউইত, দ্রুজ এবং ইসমাইলি সম্প্রদায়ের বাস রয়েছে এখানে। দেশটির অনেক মানুষ ধর্মনিরপেক্ষ গণতন্ত্র এবং অনেকে ইসলামী শরিয়াহ্ আইন অনুযায়ী শাসন পরিচালনা চান। খবর বিবিসির।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য আওয়ামী লীগের নতুন করে দেশ গড়ার প্রত্যয় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী বিশ্বকাপে মেসির সর্বাধিক গোলের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বাংলাদেশ আওয়ামী লীগ—সংগ্রাম, ঐতিহ্য ও আগামীর অঙ্গীকার ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি ‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ? যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ ১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড