ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি
হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল
এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক
চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং
জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন
যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর
ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম এরফান কিয়ানি। শনিবার ভোরে তাকে ফাঁসি দেওয়া হয়।
এরফান কিয়ানি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছিলেন বলে ইরানের গণমাধ্যমে বলা হয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি বছর দেশজুড়ে চলা বিক্ষোভের সময় ভাঙচুর ও সহিংসতার দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।
তাসনিম জানিয়েছে, মোসাদের ‘ভাড়াটে গুন্ডা’ এরফান কিয়ানি সরকারি ও ব্যক্তিগত সম্পত্তিতে ধ্বংসযজ্ঞ ও অগ্নিসংযোগে জড়িত ছিলেন। রামদা হাতে মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানজুড়ে ভয় ও আতঙ্ক ছড়িয়েছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট তার সাজা নিশ্চিত করার পর এবং আইনি প্রক্রিয়া শেষে ভোরে
তাকে ফাঁসি দেওয়া হয়। এর আগে, ১৮ মার্চ একই ধরনের অভিযোগে আরেক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে ইরানের সর্বোচ্চ আদালত।
তাকে ফাঁসি দেওয়া হয়। এর আগে, ১৮ মার্চ একই ধরনের অভিযোগে আরেক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে ইরানের সর্বোচ্চ আদালত।





