টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৬

টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৬ |
বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) অভ্যন্তরে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর অনুপ্রবেশ এবং সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিমান বাহিনীর অভ্যন্তরে শুরু হয়েছে সাঁড়াশি কাউন্টার-ইন্টেলিজেন্স অভিযান। নর্থইস্ট নিউজ ও বিভিন্ন গোপন সূত্রের তথ্যমতে, ২০ এপ্রিল ২০২৬ ভোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও যশোরের বিমানঘাঁটিগুলোতে বিশেষ অভিযান শুরু হয়। অভিযানে টিটিপির সঙ্গে যোগাযোগের অভিযোগে দুই কর্মকর্তাকে (অফিসার) আটক করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য অন্তত ১০ জন এয়ারম্যানকে হেফাজতে রাখা হয়েছে। তদন্ত সংশ্লিষ্টদের আশঙ্কা, কক্সবাজার ইউনিট, চট্টগ্রামের ২৫তম স্কোয়াড্রন এবং যশোরের ১৮তম স্কোয়াড্রনের বেশ কিছু সদস্য এই উগ্রবাদী নেটওয়ার্কের সঙ্গে

যুক্ত থাকতে পারেন। অভিযানের আঁচ পেয়ে ইতোমধ্যে বিমান বাহিনীর অন্তত ৯ থেকে ১০ জন কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে ৪ জন এয়ারম্যান পাকিস্তান, পর্তুগাল, তুরস্ক ও নিউজিল্যান্ডে পাড়ি জমিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিএএফ সদর দপ্তর থেকে সিভিলিয়ান কর্মকর্তাদের ছুটি স্থগিত করা হয়েছে এবং জুনিয়র এয়ারম্যানদের মোবাইল ফোন জব্দ করে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। এদিকে, পুলিশ সদর দপ্তরের এক চিঠিতে সারাদেশে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী নেতা ইশতিয়াক আহম্মেদ সামীর সঙ্গে সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা তথ্য

অনুযায়ী, এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও অস্ত্রাগার, ধর্মীয় উপাসনালয় ও বিনোদনকেন্দ্র,শাহবাগসহ রাজধানীর গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় হামলা করতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, উগ্রবাদী সংগঠনের এই তৎপরতা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। বিশেষ করে সামরিক বাহিনীর সদস্যদের ‘সোর্স’ হিসেবে ব্যবহারের অভিযোগটি জাতীয় নিরাপত্তার ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। উল্লেখ্য, এই অভিযান চলাকালীন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়া সফরে ছিলেন। রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও জেলা পুলিশ সুপারদের পাঠানো নির্দেশনায় সন্দেহভাজনদের দ্রুত আইনের আওতায় আনা এবং কেপিআই ভুক্ত স্থাপনাগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির অনুরোধ জানানো হয়েছে। বিমান বাহিনী বা সরকার থেকে এখনও এই অভিযান বা পলায়ন নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার