সিরিয়াকে ৫০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি জার্মানির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫

সিরিয়াকে ৫০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি জার্মানির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫ |
যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে ৫০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক মনে করেন, বর্তমান পরিস্থিতিতে সিরিয়ার দ্রুত সহযোগিতা প্রয়োজন। রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক৷ একটি অঞ্চলিক সম্মেলনের যোগদানের উদ্দেশ্যে রিয়াদে গিয়েছেন তিনি৷ সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানিও সম্মেলনে যোগ দেবেন৷ সম্মেলনের আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক সাংবাদিকদের বলেন, সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদের মিত্রদের, যারা মারাত্বক অপরাধে করেছে, তাদের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে৷ তিনি বলেন, ‘ক্ষমতার এই পালাবদলের সময়ে সিরিয়ার দ্রুত অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন এবং সিরিয়ায় যাদের কিছুই নেই তাদেরকে আমরা সহযোগিতা চালিয়ে যাব যেমনটা আমরা পুরো গৃহযুদ্ধের সময়ে করেছি৷ আমরা খাদ্য, জরুরি আশ্রয়কেন্দ্র, এবং স্বাস্থ্যসেবার জন্য আরো

৫০ মিলিয়ন ইউরো দেব৷’ এর আগে দামেস্ক সফরের সময় বেয়ারবক বলেন, সিরিয়ার ওপর ইইউর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নির্ভর করবে দেশটিতে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়া হচ্ছে কি না তার উপর৷ উল্লেখ্য গত ৭ জানুয়ারি দ্য ফাইনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে ইইউকে আহ্বান জানাচ্ছে জার্মানি৷

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান