ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর
মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার!
মঙ্গার আগমন ধ্বনি? জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির
শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা
এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার
কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
সিরাজগঞ্জে নদীতে নিখোঁজের একদিন পর আরও ২ লাশ উদ্ধার
সিরাজগঞ্জের কামারখন্দের ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া আরও দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এতে নদীতে নিখোঁজ হওয়া তিন বন্ধুর মরদেহ উদ্ধার করল তারা। রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার ঝাঁটিবেলাই গ্রামের ফুলজোড় নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এর আগে শনিবার বিকেল ৪টার দিকে ফুলজোড় নদীতে গোসলে নেমে ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাফি (১৫), সিরাজগঞ্জ শহরের বিশ্বনাথ নিয়োগীর ছেলে কৃষ্ণ নিয়োগী (১৫) ও ইমরুল হাসানের ছেলে সারজিল ইসলাম (১৬) নিখোঁজ হয়। এরা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজে ৯ম শ্রেণীর শিক্ষার্থী।
কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার আমরা উদ্ধার
অভিযান চালিয়ে রাফি নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছিলাম। তবে, নদীর গভীরতা বেশি হওয়ায় বাকি দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাজশাহীর ডুবুরি দলকে বিষয়টি জানানো হলে রবিবার সকালে ঘটনাস্থলে এসে অভিযান চালিয়ে দুজনের লাশ উদ্ধার করে তারা। রাজশাহী ডুবুরি দলের টিম লিডার আব্দুর রাজ্জাক জানান, ফুলজোড় নদীতে টানা দুই ঘণ্টা কাজ করার পর ২০ মিনিটের ব্যবধানে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।