সিনেমার বিতর্কিত দৃশ্যকে ধর্ষণ বলতে নারাজ তামান্না ভাটিয়া – ইউ এস বাংলা নিউজ




সিনেমার বিতর্কিত দৃশ্যকে ধর্ষণ বলতে নারাজ তামান্না ভাটিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ |
বছর দশেক আগে মুক্তি পাওয়া এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’ সিনেমার একটি দৃশ্য নিয়ে বিতর্ক উঠেছিল তুঙ্গে, যে দৃশ্যে অভিনয় করেছিলন প্রভাস ও তামান্না ভাটিয়া। দৃশ্যটি ছিল এমন, লড়াই করতে করতে তামান্নার পোশাকের আস্তরণ খসে পড়ছে। লড়াইয়ের মাঝেই তার ঠোঁট রাঙিয়ে দিচ্ছে পুরুষ যোদ্ধা প্রভাস। আবার কখনও কাজল পরিয়ে দিচ্ছে। কিন্তু সবটাই জোর করে। ‘বাহুবলী’ ছবিতে বাহুবলী ও অবন্তিকার যুদ্ধের দৃশ্যটি এমনভাবে নির্মাণ করা হলেও তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। দৃশ্যটিকে ধর্ষণের সঙ্গেও তুলনা করা হয়েছিল। এই দৃশ্যের সমালোচনা করে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল কয়েক বছর আগে। প্রতিবেদনটির নাম ছিল ‘অবন্তিকার ধর্ষণ’। কিন্তু এই দৃশ্যকে ধর্ষণ বলে মানতে নারাজ তামান্না ভাটিয়া। তার মতে, এক

পুরুষের সাহায্যে অবন্তিকা নিজেকে নতুন ভাবে খুঁজে পেয়েছিলেন। অভিনেত্রী তামান্না ভাটিয়া বলেন, ‘কেউ যদি মনে করে যৌনতা ও শরীর এগুলো খারাপ বিষয়, তাহলে বলতে হয়, এটা তাদের দৃষ্টিভঙ্গি। পরিচালক খুব সুন্দর একটা বিষয় তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু আপনাদের চোখে ধরা পড়ল অন্য কিছুই। এটা মানুষের ভাবনা চিন্তা। তার দায় তো আমি নেব না। একজন সৃজনশীল মানুষ হিসাবে আমি এই দৃশ্যকে ধর্ষণ বলে মানি না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান