সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫

সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ |
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পুকুরপাড় থেকে বস্তাবন্দী অবস্থায় এক শিশুসহ দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহগুলো অজ্ঞাতনামা এবং প্রত্যেকটি খণ্ড-বিখণ্ড অবস্থায় ছিল, যা এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পশ্চিমপাড়া এলাকার একটি পুকুরের পাশ থেকে বস্তাগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যৌথভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তাগুলোর ভেতরে থাকা মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “মিজমিজি এলাকার একটি পুকুরে বস্তাবন্দী লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে

দেখা যায়, তিনটি মরদেহ—একটি শিশুর এবং দু’টি নারীর—খণ্ড-বিখণ্ড অবস্থায় বস্তার মধ্যে রয়েছে। প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ওসি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং কারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা শনাক্তে কাজ করছে পিবিআই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল