সিঙ্গেল সিটের দাবিতে গভীর রাতেও হলের বাইরে ছাত্রীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪
     ১০:১৯ পূর্বাহ্ণ

সিঙ্গেল সিটের দাবিতে গভীর রাতেও হলের বাইরে ছাত্রীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ | ১০:১৯ 157 ভিউ
শতভাগ সিঙ্গেল সিটের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সুলতানা রাজিয়া হলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা গভীর রাতেও হলের বাইরে অবস্থান কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা থেকে শিক্ষার্থীরা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। দ্বিতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থীদের একটাই দাবি, ‌‘প্রত্যেককে শতভাগ সিঙ্গেল সিট নিশ্চিতকরণ করতে হবে’। এসময় শিক্ষার্থীরা ‘টু-টু পার করেছি, ডাবলিং পার করি না’ এবং ‘হৈ হৈ রৈ রৈ, প্রশাসন গেলো কই’ স্লোগান দিতে থাকেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১টায়ও তারা হলের বাইরে অবস্থান করছেন। এ বিষয়ে এক লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা উল্লেখ করেন, সুলতানা রাজিয়া হলের দ্বিতীয় বর্ষের ছাত্রীদের সম্মিলিত দাবি, প্রত্যেককে শতভাগ সিঙ্গেল সিট নিশ্চিতকরণ করতে হবে।

সিট খালি সাপেক্ষে দ্বিতীয় বর্ষের প্রত্যেক ছাত্রীর সিট নিশ্চায়ন না হওয়া পর্যন্ত হলের মেইন ব্লক এবং ই-ব্লকে নতুন কোনো ছাত্রী উঠানো যাবে না। হলের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী বলেন, দুই বছর ধরে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা দুইজন করে একটি বেডে শেয়ারিং করে থাকছেন। এ সমস্যা নিয়ে বারবার হল প্রশাসনের কাছে যাওয়ার পরও তারা আবাসন সমস্যার সমাধান করতে পারেননি। এমতাবস্থায় রাত থেকে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা একত্রিত হয়ে হল প্রশাসনের সঙ্গে কথা বলতে চায়। হল প্রশাসন ও প্রক্টর এসে শিক্ষার্থীদের দাবি শুনেন। তারা আমাদের দাবিকে যৌক্তিক বললেও লিখিত স্টেটমেন্টে স্বাক্ষর করতে রাজি হননি। প্রশাসনের লিখিত স্টেটমেন্ট না দেওয়ায় শিক্ষার্থীরা এখনো হলের বাইরে অবস্থান

করছেন। বাকৃবির সুলতানা রাজিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. রুহুল আমিন বলেন, হলে তিনস্তরে সিট দেওয়া হয়। একটি হলো গণরুম, তারপর এক সিটে দুইজন এবং সর্বশেষ প্রতিজনকে একটি করে সিট বরাদ্দ দেওয়া হয়। জ্যেষ্ঠতার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বর্তমানে দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের মেয়েরা সিঙ্গেল সিটের জন্য আন্দোলন করছেন, যা সম্পূর্ণ অযৌক্তিক। বর্তমানে তারা ৭৬ জন রয়েছেন, সিঙ্গেল সিট বরাদ্দ দিতে গেলে অতিরিক্ত ৩৮টি সিটের প্রয়োজন কিন্তু হলে কোনো সিট খালি নেই। তিনি আরও বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা হয়েছে, হয়তো আগামীকাল এক নোটিশ জারির মাধ্যমে তাদের সমস্যার সমাধান করা হবে, সিট ফাঁকা থাকা সাপেক্ষে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জাগাল ভারত কুষ্টিয়ায় এখন আমিই ওপরওয়ালা : আমির হামজা অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী ২১শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন ও স্বাধীনতার নেতৃত্বদানকারী দলকে বাধা এবং রাজাকারের নামে স্লোগান ইতিহাসকে বদলে দেবার চক্রান্ত! একুশ মানে দৃঢ় সংকল্প। একুশ মানে অন্যায়ের কাছে মাথা নত না করা ৪৫ হাজার কোটির গর্ত খুঁড়ে গেছে ইউনুস, ভরাট করবে কে? চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল খোলা টয়লেটের পাশে চলছে সেমাই উৎপাদন আবারও কিউবায় ভেনেজুয়েলার তেল বিক্রির অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র চীনে বসন্ত উৎসবের ৯ দিনের আয় ৫৭৫ কোটি ইউয়ান অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার ফের ভূমিকম্পে কাঁপল দেশ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন তজুমদ্দিনে কীর্তনে গিয়ে প্রতিবন্ধী নারী গণধর্ষণের শিকার: সংখ্যালঘুদের জন্য আতঙ্কের নতুন নাম Blood on the Streets, Benefits at the Top বিশ্বজুড়ে ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত গভীর সংকটে বেসরকারি খাত: বিনিয়োগ পতন ৬১%, মব ও রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনৈতিক স্থবিরতা ব্যাংক খাত ধ্বংস-ঘোষণা না দিয়ে টাকা ছাপানো: পদ হারালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর