সিঙ্গাপুর ম্যাচের আগে তিনজনকে বাদ দিলেন ক্যাবরেরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৫
     ৮:০৮ অপরাহ্ণ

সিঙ্গাপুর ম্যাচের আগে তিনজনকে বাদ দিলেন ক্যাবরেরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ | ৮:০৮ 99 ভিউ
সন্ধ্যায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ লড়াই- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর। তার আগে বড় এক চমকই দিলেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগেই ২৬ জনের প্রাথমিক দল থেকে ছাঁটাই করলেন তিন ফুটবলারকে। দলীয় সূত্রের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম জানিয়েছে, ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার ঈসা ফয়সাল, ফরোয়ার্ড মো. ইব্রাহীম এবং মিডফিল্ডার মজিবুর রহমান জনি। বিশেষ করে ঈসাকে না রাখাটা অনেকের কাছেই বিস্ময়ের মতো। জাতীয় দলের নিয়মিত ডিফেন্ডার হিসেবে পরিচিত এই ফুটবলার ভুটানের বিপক্ষেও মাঠে নামার সুযোগ পাননি। এবার চূড়ান্ত দলেও জায়গা হলো না তার। ক্যাবরেরার পছন্দের খেলোয়াড় হিসেবে পরিচিত জনিকেও

স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রশ্ন তুলেছে ফুটবল মহলে। মিডফিল্ডে সামিত সোমের অন্তর্ভুক্তি, হামজা চৌধুরীর ফর্ম এবং জামাল ভূঁইয়ার অভিজ্ঞতা- সব মিলিয়ে মাঝমাঠে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় হয়তো সুযোগ হয়নি জনির। আর ফরোয়ার্ড ইব্রাহীমের ছিটকে যাওয়া আক্রমণভাগে রাকিব হোসেনের ওপর আস্থা বাড়িয়ে দেয়। ফাহমিদুল ইসলাম, শাহ কাজেম ও ফয়সাল আহমেদ ফাহিমের মধ্য থেকে যারা উইংয়ে খেলবেন, তাদের ঘিরেই সাজবে আজকের আক্রমণভাগ। আজকের ম্যাচে কোচ এখনো একাদশ ঘোষণা না করলেও ফর্মেশন ও খেলোয়াড় নির্বাচনে চমক থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না। ভারতের বিপক্ষে ড্র করে টুর্নামেন্টে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে জিতলে গ্রুপসেরা হওয়ার সুযোগ জাগবে। তাই একাদশ নির্বাচন ও কৌশল নির্ধারণে কাবরেরা

যে ঝুঁকি নিতে দ্বিধা করছেন না, তার প্রমাণ মিলছে ঈসা-জনি-ইব্রাহীমের বাদ পড়ায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টিন তদন্ত: ক্লিনটন দম্পতির সাক্ষ্যের ভিডিও প্রকাশ নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ ও উদযাপনে বিভক্ত দুই দল নিউ ইয়র্কে হাডসন নদীতে বিমান বিধ্বস্ত নিউয়ার্কগামী ফ্লাইটে অগ্নিকাণ্ড, জরুরি অবতরণ রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস ব্রুকলিনে এমটিএর বাসচালকের ঘুষিতে গুরুতর আহত কিশোর জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে উমামার মাইক, পাটোয়ারীর স্বপ্ন, আর একটা দেশ যেটা আবারো বিক্রি হতে বসেছে জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর দারিদ্র্যতা আর জাদুঘরে গেল না, গেল মানুষের সংসার সহিংসতার শিকার সংখ্যার লড়াই নয়, প্রমাণভিত্তিক সত্যই শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ উত্তাল মার্চ, ১৯৭১ ৪ মার্চ বইমেলা ২০২৬ : স্বাধীনতার বই ফেরার অপেক্ষায়, ইতিমধ্যে যা হারালাম ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা?