সালমান খানের প্রাক্তন প্রেমিকার বাড়িতে ভাঙচুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫

সালমান খানের প্রাক্তন প্রেমিকার বাড়িতে ভাঙচুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ |
বলিউডের সালমান খানের পর তার ঘনিষ্ঠরাও যেন ভালো নেই। গত বছর সালমানের মুম্বাইয়ের বাড়িতে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। এরপর গুলি করে মেরে ফেলা হলো নায়কের ঘনিষ্ঠজন বাবা সিদ্দিকিকে। এরপর থেকেই বাড়ানো হয় সালমানের নিরাপত্তা; এখনও নায়ক চলছেন সেই নিরাপত্তার মাঝেই। এমন আবহে এবার সালমানের আরও এক ঘনিষ্ঠের বাড়িতে হলো ভাংচুরের ঘটনা। মূলত, সালমানের চর্চিত প্রাক্তন প্রেমিকা ও ঘনিষ্ঠ বন্ধু সংগীতা বিজলানির বাড়িতে হামলা চালানো হয়েছে। দিন কয়েক আগেই সংগীতার জন্মদিনে গিয়েছিলেন সালমান। তার দিন কয়েক পরই ঘটল এই ঘটনা। আর সে থেকেই জল্পনা, সালমান খানের পর কি এবার পরবর্তী নিশানা তার প্রাক্তন? ভারতীয় গণমাধ্যমের খবর, সংগীতার পুনের গ্রামের বাড়িতে ঘটে এই হামলার ঘটনা।

গত ১৮ জুলাই দীর্ঘদিন পর নিজের গ্রামের বাড়িতে যান তিনি। সঙ্গে ছিলেন দুই গৃহকর্মীও। কিন্তু বাড়িতে পৌঁছে চোখ কপালে ওঠে তাদের। দেখেন, প্রধান লোহার দরজা ভাঙা, জানালার গ্রিল কাটা। অভিনেত্রী জানান, ভেতরে ঢুকেই দেখতে পান একটি টিভি সেট চুরি হয়েছে, আরেকটি ভাঙা। ভাঙচুর চালানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, বিছানা, রেফ্রিজারেটরসহ আরও অনেক ঘরোয়া জিনিসপত্র। ঘটনার পরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন সংগীতা। পুলিশের প্রাথমিক অনুমান, এমন ভাংচুরের এর পেছনে অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে। সব দিক খতিয়ে দেখছে তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান