সার্কিট ব্রেকারের শীর্ষে চার কোম্পানির শেয়ার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫

সার্কিট ব্রেকারের শীর্ষে চার কোম্পানির শেয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ |
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ারবাজারে সূচক ও লেনদেন উভয়ই কমেছে। তবে বাজারের মন্দার মধ্যেও চারটি কোম্পানি বিনিয়োগকারীদের প্রবল আগ্রহের কারণে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৫৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৬২৭.৫৯ পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া মোট ৩৫০ প্রতিষ্ঠানের মধ্যে ১২৭টির দর বেড়েছে এবং ২২৩টির দর কমেছে। সার্কিট ব্রেকারের সীমায় ওঠা কোম্পানিগুলো হলো—অ্যাসোসিয়েটেড অক্সিজেন, এস আলম কোল্ড রোল্ড স্টিল, পেনিনসুলা চিটাগাং এবং ফ্যামিলি টেক্স বিডি। ব্যাপক চাহিদায় এসব কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। • অ্যাসোসিয়েটেড অক্সিজেন: দিনের সর্বোচ্চ দর বৃদ্ধির শীর্ষে ছিল

কোম্পানিটি। শেয়ারের দর ১ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৬ টাকা ৫০ পয়সায়। দিনভর শেয়ার দর উঠানামা করেছে ১৫ টাকা ৩০ পয়সা থেকে ১৬ টাকা ৫০ পয়সার মধ্যে। লেনদেন হয় ২ কোটি ২৩ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার। • এস আলম কোল্ড রোল্ড স্টিল: দ্বিতীয় অবস্থানে থাকা কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। শেয়ার দর ১৮ টাকা ২০ পয়সা থেকে ১৯ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে দিন শেষে স্থির হয় ১৯ টাকা ৯০ পয়সায়। এদিন কোম্পানিটির ৭ কোটি ৯২ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার হাতবদল হয়। • পেনিনসুলা চিটাগাং: কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০

পয়সা বা ৯.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ১০ পয়সায়। লেনদেন হয়েছে ১ কোটি ৯৪ লাখ ১৭ হাজার টাকার শেয়ার। • ফ্যামিলি টেক্স বিডি: এদিন কোম্পানিটির দর ১০ পয়সা বা ৫.২৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ২ টাকায়। শেয়ার দর ওঠানামা করেছে ১ টাকা ৯০ পয়সা থেকে ২ টাকার মধ্যে। দিনশেষে মোট ৩০ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাঁচ ঘণ্টা লাইন, চার লিটার তেল, আর একটি তথাকথিত “নির্বাচিত” সরকার! সাবেক আইনমন্ত্রী ও প্রবীণ আইনজীবী শফিক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ভেনিসে সমাবেশ অনুষ্ঠিত অপশাসন, ভয় আর মামলার বোঝা—এভাবেই কি ঝরে যাবে একের পর এক প্রাণ? ইউনুস–তারেকের রাজনীতিতে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে? Attack on Humanitarian Physician Professor Dr. Kamrul Islam by BNP Leader — Has the Country Become a Safe Haven for Thugs? একটি স্বেচ্ছাচারী একপাক্ষিক সংসদ কর্তৃক গণবিরোধী আইন পাশ ও দেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বানঃ প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের প্রথম বেতার ভাষণ। ১১ এপ্রিল, ১৯৭১ ‘ড. ইউনূস ৬টি জেনারেশন ধ্বংস করে দিয়েছেন, আওয়ামী লীগের সমর্থক বাড়ছে’ হাসিনা সরকারকে সরাতে ৩২ কোটি ডলার খরচ করেছিল যুক্তরাষ্ট্র: মার্কিন সংবাদমাধ্যম প্রথম আলোর আড়ালে হিযবুত তাহরির ও মেজর জিয়ার ঘনিষ্ঠ সহযোগী আরিফ রহমান: নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য ৪৩ দিনেই ব্যাংক থেকে ৪১ হাজার কোটি টাকা ধার ইউনূসের পর বেপরোয়া ঋণ নিচ্ছে নতুন সরকারও ঢাকা বার নির্বাচন ২০২৬: স্বতন্ত্র প্রার্থীদের বাধাদানের তীব্র নিন্দা ‘একতরফা নির্বাচন ঢাকা বারের ইতিহাসে কলঙ্কজনক নজির হয়ে থাকবে’ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন একতরফা নির্বাচনে ১৫ পদের সব কটিতেই জয়ী বিএনপিপন্থীরা বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি