সাফজয়ী কোচ গোলাম রব্বানীকে ফেরাচ্ছে বাফুফে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪

সাফজয়ী কোচ গোলাম রব্বানীকে ফেরাচ্ছে বাফুফে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ |
বাংলাদেশের নারী ফুটবলে সেরা সাফল্যটা এসেছিল কোচ গোলাম রব্বানী ছোটনের হাত ধরে। তবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ মুকুট জিতিয়েও বাফুফের সঙ্গে বনিবনা না হওয়ায় দায়িত্ব ছাড়তে হয় তাকে। তবে আশার কথা, নতুন করে আবারও এই কোচকে ফেরানোর কথা ভাবছে বাফুফে। বছর না ঘুরতেই আবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ফিরছেন সফল কোচ গোলাম রব্বানী। তবে এবার সাবিনাদের নয়, এলিট একাডেমির কোচ হিসাবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি। তিনি বলেন, ‘গোলাম রব্বানীকে এলিট একাডেমির কোচ হওয়ার প্রস্তাব আমরা দিয়েছি। তিনি সম্মতি দিয়েছেন। কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ ১৪ বছর জাতীয় নারী ফুটবল দলের কোচ ছিলেন গোলাম রব্বানী। তার অধীনে

সিনিয়র সাফসহ অসংখ্য শিরোপা জিতেছেন দেশের নারী ফুটবলাররা। গত বছর জুনে সাবিনাদের ছেড়ে সেনাবাহিনী নারী ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত তীব্র সংকটে পাকিস্তানে এক রাতেই দ্বিগুণ বাড়ল জ্বালানি তেলের দাম সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম