সাদা পোশাকে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় জ্যোতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪

সাদা পোশাকে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় জ্যোতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ |
প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেট লিগ বিসিএল। রাজশাহীতে নর্থ জোনের বিপক্ষে এই লিগের ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়েছেন সেন্ট্রাল জোনের নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তিনদিনের ম্যাচে শতক হাঁকিয়ে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন। আজ (সোমবার) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তিন দিনের নারী বিসিএলের ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের হয়ে ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন জ্যোতি। তার ২৫৬ বলের ইনিংসটি সাজানো ছিল ২০ চার ও ২ ছক্কায়। নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান তিনি। তার সেঞ্চুরিতে ভর করে নর্থ জোনের বিপক্ষে বড় লিড নিয়েছে সেন্ট্রাল জোন। টাইগ্রেসদের অধিনায়ক সেঞ্চুরি

পূর্ণ করেও থামেননি। অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন। এছাড়া রান পেয়েছেন সেন্ট্রাল জোনের দুই ওপেনার মুরশিদা খাতুন ও ফারজানা আক্তার লিসাও। ১৪২ বলে ১০ চারে ৬৬ রান করেন মুরশিদা। ১৩৭ বলে ১০ চারে ৬০ রান করেন লিসা। তাদের দুজনকেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ফেরান জান্নাতুল ফেরদৌস সুমনা। এছাড়া স্বর্ণা আক্তার ৯১ বলে ৩৮ ও নাহিদা আক্তার ৯৪ বলে ৩৪ রান করেন। নর্থ জোনের সুমনা ৩৭ ওভার বল করে ১১৩ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করেন। রিতু মনি শিকার করেন ১ উইকেট। আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করেছিল সোবহানা মোস্তারির নর্থ জোনের। দলটির হয়ে ২৪৬ বলে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস

খেলেছেন জাতীয় দলের ওপেনার ফারজানা হক পিঙ্কি। সেন্ট্রাল জোনের নাহিদা আক্তার ৪৮ রানে শিকার করেছেন ৭ উইকেট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত তীব্র সংকটে পাকিস্তানে এক রাতেই দ্বিগুণ বাড়ল জ্বালানি তেলের দাম সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম