সাদাপাথরে বেড়াতে এসে কিশোরীর মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ April, ২০২৫

সাদাপাথরে বেড়াতে এসে কিশোরীর মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ April, ২০২৫ |
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রে বেড়াতে এসে হার্টঅ্যাটাকে তাচ্ছিল্য (১৪) নামে এক কিশোরী পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত ওই কিশোরী সিলেট নগরীর জল্লারপাড় এলাকার প্রলয়ের কন্যা। কিশোরী পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান। তিনি জানিয়েছেন, মৃত কিশোরীর পরিবার কোনো অভিযোগ করেনি। স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই তার মরদেহ পরিবার নিয়ে গেছে। মৃত ওই কিশোরীর বাবা জানান, আগে থেকেই তাচ্ছিল্যের হার্টের সমস্যা ছিল। দুপুর ১২টার দিকে তাচ্ছিল্যসহ পরিবারের সবাইকে নিয়ে সাদাপাথর বেড়াতে আসেন। একপর্যায়ে তারা সবাই সাদাপাথরে হাঁটু পানিতে গোসল করতে নামেন। হঠাৎ তাচ্ছিল্য মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক

তাকে মৃত ঘোষণা করেন। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার প্রভাকর রায় জানান, আমাদের কাছে (স্বাস্থ্য কমপ্লেক্সে) নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। হার্টঅ্যাটাকে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোক পালনের অধিকারও নাগরিক অধিকার, কোনোভাবেই বাধা দিতে পারে না রাষ্ট্র শামা ওবায়েদ: ভারতের চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয় চাঁদপুরের জেলেদের জন্য বরাদ্দ ৫ টন চাল কুমিল্লায় বেচে দিলেন ইউপি সচিব! জৈনপুরী দরবারকে ‘যৌনপুরী’ বলায় তোপের মুখে মাফ চাইলেন রাশেদ হাসনাত আবদুল্লাহ: তারেক রহমান সরকার চালাচ্ছেন না, সরকার হাইজ্যাক হয়ে গেছে ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি কেনার খরচ দেন জামায়াত আমিরের উপদেষ্টা’ আয়ের সাথে ব্যয়ের হিসেব মিলছে না, সংসার খরচের ফর্দে পড়ল কাঁচি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ভিসি ও ছাত্রদল নেতাদের ভবনের ভেতরে রেখে তালা দিলো চুয়েট শিক্ষার্থীরা স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় কুপিয়ে হিন্দু যুবককে হত্যা ‘শর্ত মানব না’ বলে চোটপাট: দু’দিন না যেতেই জ্বালানি খাতের জন্য বিশ্বব্যাংক-আইএমএফের কাছে হাত পাতল বাংলাদেশ জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে বিএনপি-জামায়াত ও এনসিপির হামলা ভোলার ইআবা নেতার সাথে বেগানা নারীর গোপন ভিডিও ভাইরাল আওয়ামী লীগের সাথে ‘যোগাযোগ’ আছে অভিযোগে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার সারাদেশে দুই দিন এলপিজি বিক্রয় বন্ধের ঘোষণা এ কেমন শিক্ষাব্যবস্থা? ঘটনাস্থল- রামগতির মাদ্রাসায়ে বাবুত তাকওয়া বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? চিঠির আবেগ থেকে ডিজিটাল বার্তা: আজ বিশ্ব ডাক দিবস ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র