সাগরে বিপদে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মে, ২০২৬

সাগরে বিপদে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৬ |
আরব সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজে মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রম চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী। সোমবার (৪ মে) নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। নিরাপত্তা সূত্র জানায়, ‘এমভি গৌতম’ নামের ওই জাহাজটিতে থাকা ছয়জন ভারতীয় এবং একজন ইন্দোনেশীয় নাবিককে জরুরি সহায়তা দেওয়া হচ্ছে। ওমান থেকে ভারত যাওয়ার পথে মাঝসমুদ্রে জাহাজটি যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। জানা গেছে, ঘটনার পর মুম্বাইয়ের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কোঅর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) সহায়তার জন্য পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। জরুরি সেই অনুরোধের প্রেক্ষিতে পাকিস্তান নৌবাহিনী তাদের মেরিটাইম সিকিউরিটি এজেন্সির জাহাজ ‘পিএনএস কাশ্মীর’কে উদ্ধার অভিযানে মোতায়েন করে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজের নাবিকদের

খাবার, প্রয়োজনীয় চিকিৎসা এবং কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। সমুদ্রে যেকোনো জরুরি পরিস্থিতিতে কার্যকরভাবে সাড়া দিতে পাকিস্তান নৌবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ও প্রস্তুত থাকে বলে তারা উল্লেখ করে। মেরিটাইম সেফটি ম্যান্ডেটের অংশ হিসেবে পাকিস্তান নৌবাহিনী সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলে বেশ কিছু উদ্ধার ও সরিয়ে নেওয়ার অভিযান পরিচালনা করেছে, যার মধ্যে বাণিজ্যিক জাহাজ ও মাছ ধরার ট্রলারও ছিল। এর আগে গত এপ্রিলে উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজের ১৮ জন নাবিককে উদ্ধার করেছিল পাকিস্তান নৌবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, পাকিস্তান উপকূল থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দূরে ‘এমভি গোল্ড অটাম’ নামের একটি জাহাজ থেকে বিপদ সংকেত পেয়ে ‘পিএনএস হুনাইন’

অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালায়। আইএসপিআর জানায়, নৌবাহিনীর বিশেষজ্ঞ দল দ্রুত সেখানে পৌঁছে নাবিকদের চিকিৎসা সেবা প্রদান, অগ্নিনির্বাপণ এবং জাহাজের ক্ষয়ক্ষতির মূল্যায়ন সম্পন্ন করে। উদ্ধার করা ১৮ জন নাবিকের মধ্যে চীন, বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার নাগরিক ছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য করাচিতে নেওয়া হয় এবং পরবর্তীতে নিজ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল