সাগরিকা ম্যাজিকে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫

সাগরিকা ম্যাজিকে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫ |
শিরোপার লড়াইয়ে ছিল উত্তেজনার ছোঁয়া, ছিল অলিখিত ফাইনালের রোমাঞ্চ। সমীকরণ ছিল সরল—ড্র করলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ, আর জয় পেলে শিরোপা নেপালের। কিন্তু এ দলটিকে থামানো যেন এখন অসম্ভবই হয়ে উঠেছে! বসুন্ধরা কিংস অ্যারেনায় লাল কার্ড নিষেধাজ্ঞা থেকে ফেরা সাগরিকার নৈপুণ্যে নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে উঠেছে বাংলাদেশের কিশোরীরা। গতবার ভারতের সঙ্গে বিতর্কিতভাবে যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই স্মৃতি এখনো অনেকের মনে টাটকা। তবে এবার আর কোনো বিতর্ক নয়, জমজমাট লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়ে এককভাবে শিরোপা ঘরে তুলেছে লাল-সবুজের মেয়েরা। এবারের আসরে ভারতের অনুপস্থিতি কিছুটা আলোচনার জন্ম দিলেও বাংলাদেশ-নেপাল দ্বৈরথে তৈরি হয়েছিল ভিন্ন মাত্রার উত্তাপ। রাউন্ড রবিন লিগ ফরম্যাটে পয়েন্ট টেবিলে

বাংলাদেশের ছিল ১৫, নেপালের ১২। ম্যাচটি তাই দুদলের জন্যই ছিল ফাইনাল। তবে মাঠে বাংলাদেশের দাপট দেখে বোঝার উপায় ছিল না, তারা কেবল ড্র করতে চায়! শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে থাকেন মেয়েরা। ম্যাচের ৮ মিনিটেই গোল এনে দেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোসাম্মৎ সাগরিকা। মাঝমাঠ থেকে চমৎকার থ্রু বল ধরে ডিফেন্ডারদের চমকে দিয়ে এগিয়ে যান, আর গোলরক্ষককে পরাস্ত করেন বুদ্ধিদীপ্ত প্লেসিং শটে। প্রথমার্ধে নেপাল যদিও একটি ভালো সুযোগ তৈরি করেছিল—বাংলাদেশের গোলরক্ষক মিলির ভুলে বল চলে যায় প্রতিপক্ষের ফরোয়ার্ডের কাছে। কিন্তু সাইড বারে লেগে ফিরে আসা বলেও গোল করতে ব্যর্থ হয় তারা। বাংলাদেশও ব্যবধান বাড়াতে পারত, তবে মুনকি আক্তারের শট গোললাইন থেকে সেভ করেন

আনিশা রায়। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। বিরতির পর বাংলাদেশের দাপট সাগরিকার বললে আরও বেশি মানানসই হয় আরও বাড়ে। একের পর এক আক্রমণে বিধ্বস্ত হয়ে পড়ে নেপাল। দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে ব্যবধান ৪-০ তে নিয়ে যায় সাগরিকা। এদিকে, একই দিন সকালে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলের পাশে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান অনেকেই। সেই শোকের ছায়া পড়েছিল কিংস অ্যারেনায়ও। ম্যাচ শুরুর আগে খেলোয়াড় ও দর্শকরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। মাঠের ভেতরে একতরফা জয় আর মাঠের বাইরে মর্মান্তিক ট্র্যাজেডির ছায়া—সব মিলিয়ে এক আবেগময় দিনেই শিরোপা উল্লাসে ভেসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু