সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল-এ মঞ্চস্থ হলো ‘ভুল থেকে ফুল’-টিপু আলম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৫
     ৯:০৪ পূর্বাহ্ণ

সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল-এ মঞ্চস্থ হলো ‘ভুল থেকে ফুল’-টিপু আলম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৫ | ৯:০৪ 345 ভিউ
গত ১৪ জুন বিকেল সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল এর ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নিউজার্সির নিউ ব্রান্সউইক পারফর্মিং আর্ট সেন্টারে মঞ্চস্থ হলো সূচনা থিয়েটার,নিউজার্সি-এর নাটক ভুল থেকে ফুল ।এপিক এক্টরস ওয়ার্কশপ ইউ এস এ আয়োজিত এ নাট‍্য উৎসবে আফগানিস্তান, ভারত, বাংলাদেশের মোট দশটি নাটক মঞ্চায়িত হয়। ভুল থেকে ফুল-এর রচনা ও নির্দেশনায় ছিলেন বাংলাদেশের খ‍্যাতিমান অভিনেতা সাজু খাদেম। নাটকটির অন্যতম একটি প্রধান চরিত্রে তিনি অভিনয়ও করেন। ঢাকার নাগরিক নাট‍্যাঙ্গনের আলোচিত নাটক 'সুপার গ্লু'-এর নির্দেশক সাজুর দেশের বাইরে এটিই প্রথম মঞ্চ নাটকের নির্দেশনা। স্যাটায়ার ধর্মী এই নাটকে

অভিনয় করেছেন হৃদি হক, সাইদ বাবু, তানভীর সামদানি, তামিমা তিথী, জান্নাত টুম্পা, ও শামসুদ্দিন । নাটকটিতে স্যাটায়ারের পরতে পরতে ছিল কনট্রাস্ট বাস্তবতা। দর্শকদের আচরণেও সেটির প্রকাশ ঘটে; হর্ষধ্বনির ঠিক পরেই হলে নেমে আসে পিনপতন নীরবতা! একজন পৌঢ় যাত্রাশিল্পীর হাইওয়ে সংলগ্ন বাড়িতে রহস‍্যময় আগুন্তকদের আগমনে তৈরী হওয়া ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘ভুল থেকে ফুল’‍-এর কাহিনী।শিল্পের বাজারিকরণে ক্ষণে ক্ষণে চমকে উঠা এক শিল্পীর একাকী জীবন যাপন নিয়েই এ মঞ্চায়ন। নাটকটি সম্পর্কে সাজু খাদেম বলেন,”ব্যাঙ্গাত্বক ভঙ্গিতে এগিয়ে যাওয়া প্রযোজনাটিতে সেট ডিজাইনে সাজেস্টিভ ফর্ম এর ব্যাপারে জোর দেয়া হয়েছে।অভিনয় শৈলীতে প্রাধান্য দেয়া হয়েছে, আমাদের চিরন্তন

আবেগ প্রকাশে কিছুটা অতিরঞ্জন। আলো, মঞ্চ, সঙ্গীতও আবহসংগীত এর সমন্বয়ে কালারফুল প্রযোজনা। দর্শক হাস্য রসাত্মক ভঙ্গিতে সমাজের অনেক অসংগতিখুঁজে পেয়েছে । তবে নির্মল আনন্দই ছিলো এর মূল উদ্দেশ‍্য”। নাটকটির আলোক পরিকল্পনায় ছিলেন বাবর খাদেমি, আবু সুফিয়ান বিপ্লব। সঙ্গীত পরিকল্পনায় কামরুজ্জামান রনি। মঞ্চ পরিকল্পনায় সাজু খাদেম।মঞ্চ সজ্জা এবং প্রপস তৈরীতে ছিলেন টিপু আলম। পোশাক পরিকল্পনায় সাবিনা আহমেদ রুপা ও কোরিওগ্রাফিতে সুবর্ণা খান। কোরিওগ্রাফি টিমে ছিলেন সোমা মুখার্জি, মালিহা জামান, শিউলি পাল শম্পা, সাবিনা আহমেদ রুপা ও প্রযুক্তা পাল চৌধুরী ।বিশেষআমন্ত্রিত অতিথি হিসেবে নাটকটি উপভোগ করেন জর্জিয়া ইউনিভার্সিটির থিয়েটার এন্ড ফিল্ম

ডিপার্টমেন্টর অধ্যাপক ড. ফার্লিন রিচমন্ড, ব্রডওয়ের আলাদীন খ্যাত আদি রায়, বাংলাদেশের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মামুনুররশীদ, অধ্যাপক আব্দুস সেলিম ও নাট‍্য গবেষক বাবুল বিশ্বাস। সূচনা থিয়েটার,নিউজার্সির প্রধান জান্নাত টুম্পা জানান - ভুল থেকে ফুল নাটকটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে মঞ্চায়নের পরিকল্পনা তাদের আছে। খুব শীঘ্রই নিউইয়র্কের দর্শকরা নাটকটি দেখতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্ষমতায় এসেই নিজেদের লোকদের বাঁচানোর পুরনো খেলায় ফিরলো বিএনপি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান দেশজুড়ে একে একে খুলছে আওয়ামী লীগের কার্যালয় হামলা-মামলা-আটকের মধ্যেই সারাদেশে মিছিল-কার্যালয় খুলছে তৃণমুলের আওয়ামী লীগ নেতাকর্মীরা নবগঠিত বিএনপি সরকারের সন্মতিতেই ‘কালের কন্ঠে” রাষ্ট্রপতি’র খোলামেলা সাক্ষাৎকার! চাঁদাবাজি বন্ধ না হলে উদ্যোক্তারা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হতে পারেন: ডিসিসিআই সভাপতি মার্কিন শুল্কের নতুন অস্থিরতায় বাংলাদেশি রপ্তানিতে আরো তীব্র হবে অনিশ্চয়তা চাগোস দ্বীপ নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা: স্টারমারকে হুঁশিয়ারি, সামরিক ঘাঁটি নিয়ে উদ্বেগ মেক্সিকোতে কার্টেল সংঘাতের ছায়া, আতঙ্কের মধ্যেই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি অন্ধের দেশে আয়না বিক্রি করতে আসা ফেরিওয়ালা ও তার রঙিন চশমার খদ্দেরেরা জুলাই শহীদ গেজেটঃ ইউনুসের অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় নোংরা রাজনীতি ও প্রতারণা! ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক আটক সাংবাদিকদের বিষয়ে ৬৩ বিশিষ্ট জনের উদ্বেগ প্রকাশ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে ভাঙনের সুর; ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ ক্ষমতার দাপটে মানবিকতাও আজ বন্দি – মনে রেখো বাংলাদেশ, মিথ্যা মামলাই এই সরকারের রাজনীতি জামাত-বিএনপির দ্বন্দ্বে মসজিদে তালা, বাইরেই নামজ পড়লো মুসল্লিরা টাকার বস্তার বিনিময়ে খুনিদের রাজসাক্ষী বানাচ্ছে ‘তাজুল সিন্ডিকেট’! নিজ সহকর্মীর চাঞ্চল্যকর তথ্য ফাঁস নিজের মামীকে নিয়ে সংসার, বাংলামোটরে ধর্ষণ ও হাতিরঝিলে রড চুরি: ‘মাওরা সায়মন’-এর অন্ধকার জগত! ক্সবাজারের রামু মায়ের পর এবার বাবাকেও হারালেন কারাবন্দী সেই দুই ভাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন: আবু সাইয়ীদ সাগরসহ দেড় শতাধিক আইনজীবীর উপস্থিতিতে প্রস্তুতি সভা রূপ নিল মিলনমেলায়