ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট
আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর
মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩
চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা!
সাউথইস্ট বিজনেস স্কুলে এমবিএ গালা নাইট অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে এমবিএ গালা নাইট অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ মে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এমবিএ ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে সাউথইস্ট বিজনেস স্কুল। অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটির এমবিএ শিক্ষার্থীদের অধ্যবসায়, অর্জন ও পেশাগত উন্নয়ন উদযাপন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. তানভীর ফিত্তিন আবির। ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পরে ড. আবিরের সঞ্চালনায় নেতৃত্ব, কর্মজীবনের অগ্রগতি ও পরিবর্তনশীল ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং কর্পোরেট সেক্টরের চাহিদার সাথে শিক্ষার্থীদের দক্ষতার সমন্বয় সাধনের ওপর
গুরুত্ব দেন। সাউথইস্ট বিজনেস স্কুলের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে কর্পোরেট লিডার, শিল্পোদ্যোক্তা, অ্যালামনাই, শিক্ষক ও এমবিএ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গুরুত্ব দেন। সাউথইস্ট বিজনেস স্কুলের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে কর্পোরেট লিডার, শিল্পোদ্যোক্তা, অ্যালামনাই, শিক্ষক ও এমবিএ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



