সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ June, ২০২৬

সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ June, ২০২৬ |
ইরানের অন্তত চারটি প্রধান ব্যাংকে সীমিত আকারের সাইবার হামলা চালানো হয়েছে। এই হামলার কারণে সাময়িকভাবে ব্যাংকগুলোর কিছু সেবা ব্যাহত হলেও গ্রাহকদের কোনো তথ্য চুরি বা খোয়া যায়নি বলে নিশ্চিত করেছে দেশটির ব্যাংকিং সমন্বয় পরিষদ। রোববার (১৪ জুন) রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। ইরানের ব্যাংকিং সমন্বয় পরিষদ এক বিবৃতিতে জানায়, মূলত ব্যাংকগুলোর একটি যৌথ যোগাযোগ অবকাঠামোকে লক্ষ্য করে এই সাইবার হামলাটি চালানো হয়। হামলার শিকার ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্যাংক মেল্লি, ব্যাংক তেজারত, ব্যাংক সাদোরাত এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট ব্যাংক অব ইরান। সাইবার আক্রমণের বিষয়টি টের পাওয়ার পরপরই কারিগরি দলগুলো সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে, যার ফলে সাময়িকভাবে কিছু ব্যাংকিং

পরিষেবা সাময়িক সময়ের জন্য ব্যাহত হয়। বিবৃতিতে আরও আশ্বস্ত করা হয়েছে যে এই হামলার মাধ্যমে গ্রাহকদের কোনো ব্যক্তিগত বা গোপনীয় তথ্যে অননুমোদিত প্রবেশাধিকার পায়নি হ্যাকাররা, এমনকি কোনো তথ্য মুছে ফেলাও সম্ভব হয়নি। বর্তমানে ব্যাংকগুলোর সার্বিক কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য পুনরুদ্ধার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে। সূত্র: রয়টার্স।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন