সাংবাদিক তামিম হত্যা মামলার আসামি ‘পলাতক’ বিএনপি নেতা রবি টকশোতে আবারও সরব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৫

সাংবাদিক তামিম হত্যা মামলার আসামি ‘পলাতক’ বিএনপি নেতা রবি টকশোতে আবারও সরব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৫ |
দীপ্ত টিভির কর্মী তানজিল জাহান তামিম হত্যা মামলার পর গা ঢাকা দিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম (রবি)। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর মামলাটি ধামাচাপা পড়ে গেলে তিনি আবারও সক্রিয় হয়ে উঠেছেন। এখন নিয়মিতই তাকে বিভিন্ন টেলিভিশনের টকশোতে দেখা যাচ্ছে। মামলার এজাহারে রবিউল আলমকে তৃতীয় আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়। নিহতের পরিবার ১৬ জনকে আসামি করে হাতিরঝিল থানায় হত্যা মামলা করেছিল। পুলিশ জানিয়েছিল, প্রাথমিক তদন্তে রবিউলের বিরুদ্ধে হত্যাকাণ্ডে প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। তখন তাকে ধরতে অভিযান চালানো হয়, কিন্তু তিনি আত্মগোপনে চলে যান। তবে সাম্প্রতিক মাসগুলোতে রবিউল আলম প্রকাশ্যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বক্তব্য দিচ্ছেন। সময় টিভি, আরটিভি ও একাত্তর টিভির একাধিক

টকশোতে তাকে সরকারের সমালোচনামূলক মন্তব্য করতে দেখা গেছে। মামলার তদন্ত সংস্থা জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। তবে রবিউলসহ কয়েকজন এখনও পলাতক। পিবিআই কর্মকর্তারা জানিয়েছেন, প্রভাবশালী হওয়ায় তাকে গ্রেপ্তার করা কঠিন হয়ে পড়েছে। নিহত তামিম দীপ্ত টিভির সম্প্রচার বিভাগে কর্মরত ছিলেন। ফ্ল্যাট মালিকানা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গত বছর হাতিরঝিল এলাকায় তাকে মব সন্ত্রাসের মাধ্যমে মারধর করে হত্যা করা হয় বলে মামলার অভিযোগে বলা হয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতের চার্জশিটে নাম থাকা একজন পলাতক আসামির জাতীয় টেলিভিশন টকশোতে অংশগ্রহণ আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করে। প্রকাশ্যে অবস্থান করেও তাকে গ্রেপ্তার না করা তদন্ত ও আইন

প্রয়োগে গাফিলতির ইঙ্গিত বহন করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান