ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে
ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা
ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান
ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প
মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং
যেভাবে নিজের মিথ্যায় ফেঁসে যাচ্ছেন ট্রাম্প
সরকারের সঙ্গে ‘গোপনে’ আলোচনা করছে পিটিআই!
সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ প্রক্রিয়া বাতিল করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে বেশ কিছু সূত্রের দাবি, সরকারের সঙ্গে গোপনে আলোচনা হচ্ছে পিটিআইয়ের। যদিও এ কথা অস্বীকার করেছে পিটিআই। খবর জিও নিউজের।
দ্য নিউজের সঙ্গে পিটিআইয়ের একটি গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে ইমরান খান সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা বাতিল করে ব্যাকচ্যানেল (গোপনে আলোচনা) আলোচনা বন্ধ করেননি।
নাম প্রকাশ না করার শর্তে পিটিআই নেতা বলেন, ‘অন্য পক্ষও ব্যাকচ্যানেল আলোচনা বন্ধ করেনি।’
পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ‘ব্যাকচ্যানেল’ আলোচনার কথা অস্বীকার করেন। তিনি বলেন, আগেও এই ধরণের আলোচনা হয়নি এবং এখনও হচ্ছে না।
তিনি বলেন, পিটিআইয়ের দাবি পূরণে সরকার ব্যর্থ হওয়ার কারণে সরকারের সাথে
আনুষ্ঠানিক সংলাপ বন্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, সরকার যদি ৯ মে এবং ২৬ নভেম্বরের ঘটনা তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশনের পরিবর্তে একটি সংসদীয় কমিটি গঠন করতে চায়, তাহলে পিটিআই-এর বিবেচনার জন্য এই ধরনের প্রস্তাব দেওয়া উচিত ছিল।
আনুষ্ঠানিক সংলাপ বন্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, সরকার যদি ৯ মে এবং ২৬ নভেম্বরের ঘটনা তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশনের পরিবর্তে একটি সংসদীয় কমিটি গঠন করতে চায়, তাহলে পিটিআই-এর বিবেচনার জন্য এই ধরনের প্রস্তাব দেওয়া উচিত ছিল।



