সরকারি খরচে জর্ডান যাওয়ার সুযোগ পেলেন বড়াইগ্রামের ১৭ নারী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫

সরকারি খরচে জর্ডান যাওয়ার সুযোগ পেলেন বড়াইগ্রামের ১৭ নারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ |
নাটোরের বড়াইগ্রাম থেকে প্রথমবারের মত সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডান যাওয়ার সুযোগ পেলেন ১৭ জন নারী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভূক্ত বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জব ফেয়ারে অংশ নিয়ে তারা এ সুযোগ পান। পরে সরকারি খরচে বিদেশ যেতে ইচ্ছুক নারীদের নিয়ে দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী। বিশেষ অতিথি হিসাবে বোয়েসেলের মহাব্যবস্থাপক এবিএম আব্দুল হালিম ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক

শামসুল আলম রনি বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, যোগ্যতা সম্পন্ন নারীরা সারা বছর ধরেই সম্পূর্ণ সরকারি খরচে বিদেশে যেতে পারেন। এ জন্য ঢাকায় দুটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে। বছর ধরেই প্রতি শুক্রবার আগ্রহী যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন নারীরা সেখানে গিয়ে সরকারি খরচে বিদেশে যেতে পারেন। এভাবে তারা দালালের হয়রানী ও কোন প্রকার প্রতারণা ছাড়াই সম্পূর্ণ বিনা খরচে বিদেশে গিয়ে রেমিট্যান্স যোদ্ধা হিসাবে দেশের ও নিজের উন্নতি করতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল