সপ্তাহে ৪ দিন অফিস যেসব দেশে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫

সপ্তাহে ৪ দিন অফিস যেসব দেশে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
কাজে যাও, তড়িঘড়ি করে বাসায় ফেরো, নাকেমুখে কিছু খাও, ঘুমাও এবং কাজে যাও—বাংলাদেশের অনেক চাকরিজীবি মানুষের জীবন এমন বিরস। সরকারিভাবে বাংলাদেশে কাজ করার সময় ৮ ঘণ্টা, অফিস ছুটি দুদিন। কিছু অফিসের ক্ষেত্রে সময় এক ঘণ্টা কম বা বেশি, ছুটিটাও তেমন। তবে কেউ কেউ ২৪ ঘণ্টার ১৮ ঘণ্টাও কাজ করে। সপ্তাহের সাতদিনে ছুটিও মেলে কালেভদ্রে। তবে এমনও কিছু দেশ আছে যেখানে ৮, ৯ তো অনেক দূরের কাজের সময় অনেক কম। সবচেয়ে বড় শান্তি—কাজ করতে হবে সপ্তাহে মাত্র চারদিন। শুধু একটি কোনো দেশ নয়, কাজের এমন নিয়ম করা আছে কমপক্ষে এক ডজন দেশে। সেই দেশগুলো নিয়েই এ আয়োজন— জাপান : এশিয়ার দেশটিতে কাজের সংস্কৃতি

নিয়ে প্রচুর সমালোচনা রয়েছে। ২০২১ সালে প্রকাশিত একটি বার্ষিক অর্থনৈতিক নীতিতে সরকার কোম্পানিগুলিকে চার দিনের কর্ম সপ্তাহ গ্রহণ করতে উৎসাহিত করেছিল। ‘কারোশি’, যার অর্থ ‘কাজের চাপের কারণে মৃত্যু’ প্রতিরোধে সরকার এটি করেছে। ডেনমার্ক: ডেনমার্কে কাজের সময় প্রতি সপ্তাহে ৩৩ ঘণ্টা। যা বিশ্বের মাঝে দ্বিতীয় সর্বনিম্ন। ইউরোপের ওই দেশটিতেও কার্যদিবস মোটে চারদিন। তবে এই বিষয়ে কোনও সরকারি নিয়ম নেই। নেদারল্যান্ডস: সরকারি তথ্য অনুযায়ী, নেদারল্যান্ডস বিশ্বের সর্বনিম্ন গড় কর্মঘণ্টা রয়েছে। এখানকার মানুষ সপ্তাহে মাত্র ২৯ ঘণ্টা কাজ করে। যদিও নেদারল্যান্ডে কোন সরকারি নিয়ম নেই, তবুও লোকেরা সপ্তাহে মাত্র চারদিন কাজ করে। ব্রিটেন: ২০২২ সালে ব্রিটেন চারদিনের কর্ম সপ্তাহ গ্রহণ করে। ৬১টি কোম্পানি এবং ৩০০টিরও বেশি

কর্মচারী ট্রায়াল রানে অংশ নিয়েছিল। সম্প্রতি এখানে ২০০টি কোম্পানি চারদিনের কর্মসপ্তাহ গ্রহণ করার ঘোষণা করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং