ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’
ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ
২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার
পোশাক রপ্তানিতে ধসের ইঙ্গিত, সামনে কর্মসংস্থানের বড় ঝুঁকি
জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের
লুটপাটের নতুন প্রজেক্ট: ক্ষমতা নিয়েই ২ বিলিয়ন ডলার ঋণের খোঁজে বিএনপি!
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে আদালতে তোলা হচ্ছে
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে সাংবাদিক আনিস আলমগীর-কে আদালতে তুলছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (সোমবার) বিকেল তিনটার দিকে তাকে আদালতে তোলা হবে বলে বিবিসি বাংলা-কে জানিয়েছেন ডিবির প্রধান শফিকুল ইসলাম।
এর আগে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ দাখিল করেন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স-এর কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।
ডিবি সূত্র জানায়, ওই অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলায় আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া ও আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া ও আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



