ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল
সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন
ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম
জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র
আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল
‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা
এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ
সচিবালয় সংযুক্ত পরিষদের আজ প্রতিবাদ সভা
সচিবালয় ও মাঠ প্রশাসনের নন-ক্যাডার কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে অভিন্ন বিধিমালা তৈরির উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অবিলম্বে এ উদ্যোগ থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সচিবালয়ের নন-ক্যাডার কর্মকর্তারা।
এ জন্য আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ প্রতিবাদ সভা ডেকেছে। আজ বেলা ১১টায় সচিবালয়ের ৪ নম্বর ক্যান্টিনে এ সভা অনুষ্ঠিত হবে।
সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর বলেন, সচিবালয়ের ছয়টি সংগঠনকে প্রতিবাদ সভায় উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। সবার মতামতের ভিত্তিতে এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, বুধবার সচিবালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে একাধিক
কর্মচারী বলেন, সচিবালয়ের নিয়োগবিধি প্রণয়ন ও সচিবালয়ের বাইরে বদলিসহ বিভিন্ন দাবি নিয়ে ভূমি সচিবের সঙ্গে আলোচনা হয়েছে।
কর্মচারী বলেন, সচিবালয়ের নিয়োগবিধি প্রণয়ন ও সচিবালয়ের বাইরে বদলিসহ বিভিন্ন দাবি নিয়ে ভূমি সচিবের সঙ্গে আলোচনা হয়েছে।



