ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পাঁচ ঘণ্টা লাইন, চার লিটার তেল, আর একটি তথাকথিত “নির্বাচিত” সরকার!
অপশাসন, ভয় আর মামলার বোঝা—এভাবেই কি ঝরে যাবে একের পর এক প্রাণ? ইউনুস–তারেকের রাজনীতিতে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে?
একটি স্বেচ্ছাচারী একপাক্ষিক সংসদ কর্তৃক গণবিরোধী আইন পাশ ও দেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বানঃ
প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের প্রথম বেতার ভাষণ। ১১ এপ্রিল, ১৯৭১
‘ড. ইউনূস ৬টি জেনারেশন ধ্বংস করে দিয়েছেন, আওয়ামী লীগের সমর্থক বাড়ছে’
হাসিনা সরকারকে সরাতে ৩২ কোটি ডলার খরচ করেছিল যুক্তরাষ্ট্র: মার্কিন সংবাদমাধ্যম
প্রথম আলোর আড়ালে হিযবুত তাহরির ও মেজর জিয়ার ঘনিষ্ঠ সহযোগী আরিফ রহমান: নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য
সংবাদমাধ্যমে আক্রমণ সহ্য করা হবে না : প্রেস সচিব
সংবাদমাধ্যমের ওপর হামলা কিংবা কোনো প্রকার আক্রমণ সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে শতভাগ অঙ্গীকারবদ্ধ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে এসব কথা জানান শফিকুল আলম।
তিনি বলেন, গত ১৫ বছর অনেক সাংবাদিক স্বৈরাচারের কণ্ঠস্বর ছিল। অনেক সাংবাদিক সহিংসতাকে উসকানি দিয়েছে। অনেক গণমাধ্যমে অন্ধের মতো স্বৈরাচারকে সমর্থন করেছে। তবুও আমরা কোনো গণমাধ্যম বন্ধ করছি না।
তবে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয়ে তথ্য মন্ত্রণালয় ভালো বলতে পারবে বলে জানিয়েছেন প্রেস সচিব।
এর আগে বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করার সিদ্ধান্তের কথা জানান শফিকুল আলম।
তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে। দ্রুতই আরেকটা নতুন আইন তৈরি করা হবে।
তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে। দ্রুতই আরেকটা নতুন আইন তৈরি করা হবে।



