সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৫

সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ |
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৮ মে) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করেন। মামলায় এক আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার শিশু আইন অনুযায়ী আলাদাভাবে চলবে এবং তার রায় স্থগিত রাখা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- আটোয়ারী উপজেলার মালগোবা এলাকার আমিনুর রহমানের ছেলে হাসান আলী (২৫), পুরাতন আটোয়ারী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৫১), একই এলাকার আব্দুর রহমানের ছেলে আমিনুল ইসলাম (৩০), কৈলাশ চন্দ্রের ছেলে অমর চন্দ্র (৩৮), খাজিম উদ্দিনের

ছেলে নজরুল ইসলাম (৪৩) ও একই উপজেলার ফতেহপুর এলাকার খামির উদ্দিনের ছেলে সবুজ আলী (৩৩)। মামলা এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ আগস্ট তেঁতুলিয়া উপজেলার এক স্কুলছাত্রী সকালবেলা স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবার তার খোঁজ শুরু করে। পরে গভীর রাতে উপজেলার পুরাতন বন্দরপাড়ার একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়। অভিযুক্তরা কৌশলে তাকে ওই স্থানে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আটোয়ারি থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আদালত ছয়জনকে যাবজ্জীবন সশ্রম

কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছর কারে কারাদণ্ড দিয়েছেন। মামলার আরেক আসামি শিশু হওয়ায় পৃথক আদালতে তার বিচারক কার্য চলমান রয়েছে। তিনি আরও বলেন, আমরা এ রায়ে সন্তোষ প্রকাশ করছি। আদালতের এ রায়ে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। এ রায় সমাজে একটি বার্তা দেবে যে, নারীর প্রতি সহিংসতায় জড়িতদের কেউ ছাড় পাবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান