শ্রীলংকার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২.৫ মিলিয়ন ডলার চুরি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৬

শ্রীলংকার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২.৫ মিলিয়ন ডলার চুরি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৬ |
শ্রীলংকার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা চালিয়ে ২.৫ মিলিয়ন মার্কিন ডলার চুরি করেছে সাইবার অপরাধীরা। এটি এখন পর্যন্ত দেশটির কোনো সরকারি প্রতিষ্ঠানে হওয়া সবচেয়ে বড় সাইবার অর্থচুরি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় পাবলিক ডেট ম্যানেজমেন্ট অফিসের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শ্রীলংকার অর্থ মন্ত্রণালয়ের সচিব হার্শানা সুরিয়াপেরুমা জানান, চুরি হওয়া অর্থটি অস্ট্রেলিয়ার কাছে ঋণ পরিশোধের জন্য পাঠানোর কথা ছিল। কিন্তু তদন্তে দেখা যায়, নির্ধারিত সেই অর্থ হঠাৎ করেই মন্ত্রণালয়ের হিসাব থেকে গায়েব হয়ে গেছে। তিনি বলেন, প্রথমে মন্ত্রণালয়ের ই-মেইল সার্ভারে অনুপ্রবেশের চেষ্টা ধরা পড়ে। পরে তদন্তে এই অর্থ চুরির ঘটনা নিশ্চিত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে,

বিষয়টি নিয়ে ফৌজদারি তদন্ত চলছে। এ ঘটনায় বিদেশি আইনশৃঙ্খলা সংস্থার সহায়তাও চাওয়া হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার কূটনৈতিক প্রতিনিধিরা জানিয়েছেন তারা অর্থ লেনদেনে অনিয়মের বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং শ্রীলংকার কর্মকর্তাদের সঙ্গে তারা সহযোগিতা করছেন। এই সাইবার চুরি শ্রীলংকার জন্য বড় ধাক্কা। দেশটি ২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল। ঠিক এই সময়ে সামনে এল এই বড় চুরির ঘটনা। কেন্দ্রীয় ব্যাংক নাগরিকদের জানিয়েছে, আর্থিক ব্যবস্থাকে লক্ষ্য করে সাইবার হামলার ঝুঁকি ক্রমেই বাড়ছে, তাই সতর্ক থাকুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও